নাড্ডার কনভয়ে হামলা, ৬ বছর পরে দুই তৃণমূল নেতা গ্রেফতার

Must Read

ওয়েব ডেস্ক : জেপি নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার ছ’বছর পর ঘটনায় নতুন করে তৎপর পুলিশ। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের (TMC) দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম রিপন শেখ ও সঞ্জীব মণ্ডল। তাঁদের গ্রেপ্তার করেছে উস্তি থানার পুলিশ।

২০২০ সালের ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবারে কর্মিসভায় যোগ দিতে যাওয়ার পথে নাড্ডার (JP Nadda) কনভয়ে হামলার অভিযোগ ওঠে। উস্তির শিরাকোলের পর ফলতার দোস্তিপুরেও হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনায় নাড্ডার গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হন। সেই সময় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ।

আরও খবর :  পুজোর আগে ফের বৃষ্টির ভ্রুকুটি! নিম্নচাপের জেরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভিজবে বাংলা

এ বার ছ’বছর পর ফের ওই ঘটনার সূত্র ধরে দুই তৃণমূল নেতার নাম তদন্তে উঠে এসেছে। ধৃতদের নাম রিপন শেখ ও সঞ্জীব মণ্ডল। তাঁদের বিরুদ্ধে এলাকায় বাইক বাহিনী নিয়ে সন্ত্রাস চালানোর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। নাড্ডার কনভয়ে হামলায় তাঁদের নির্দিষ্ট ভূমিকা কী ছিল, আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এল এবং ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখছেন আধিকারিকরা।

Latest News

ভোটার তালিকায় ‘অমিল’, সপরিবারে SIR নোটিস আডবানিকে!

নয়াদিল্লি: দিল্লির (New Delhi) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে নতুন করে চর্চা। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি-সহ...

More Articles Like This