মোদির জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিতি, ৫০০ টাকা জরিমানার অভিযোগে বিতর্কে আইআইএম জম্মু

Must Read

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Narendra Modi Birthday) উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে অনুপস্থিত থাকার জেরে পড়ুয়াদের ৫০০ টাকা জরিমানার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল জম্মুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (IIM Jammu) বিরুদ্ধে। ১৭ সেপ্টেম্বর ক্যাম্পাসে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

জানা গিয়েছে, আইআইএম জম্মুর (IIM Jammu) স্টুডেন্ট কাউন্সিলের নামে প্রকাশিত একটি নোটিসে অনুপস্থিত পড়ুয়াদের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। সেখানে অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক ছিল বলে উল্লেখ করা হয়েছিল বলে দাবি। পাশাপাশি, নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে ৫০০ টাকা জরিমানা করা হতে পারে বলেও সতর্ক করা হয়। শুধুমাত্র চিকিৎসাজনিত কারণ এবং ক্যাম্পাসের স্বাস্থ্যকেন্দ্রের প্রয়োজনীয় নথি থাকলে ছাড় বিবেচনা করা হবে বলে নোটিসে উল্লেখ ছিল।

আরও খবর :  রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে দিতে চলেছেন এস জয়শঙ্কর

তবে আইআইএম জম্মু (IIM Jammu) কর্তৃপক্ষ জরিমানা আদায়ের অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানের এক মুখপাত্রের দাবি, কোনও পড়ুয়ার উপর জরিমানা চাপানো হয়নি। বিষয়টিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অনুষ্ঠানটি পড়ুয়াদের সামগ্রিক বিকাশ এবং সহশিক্ষামূলক কার্যকলাপে অংশগ্রহণের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল বলে প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে।

মূলত, ১৭ সেপ্টেম্বর আইআইএম জম্মুর অ্যাকাডেমিক ব্লকের মূল প্রবেশপথে প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠান হয়েছিল। প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট অনুযায়ী, ভারতের উন্নয়নযাত্রা এবং ‘বিকশিত ভারত ২০৪৭’-এর ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজেপি বিধায়ক যুধবীর শেঠি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইআইএম জম্মুর ডিরেক্টর অধ্যাপক বি এস সাহায়।

ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস নেতা সৈয়দ নাসির হুসেন প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে পড়ুয়াদের উপস্থিতি কেন বাধ্যতামূলক হবে। তাঁর বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীন চিন্তাভাবনার পরিবেশ থাকা উচিত। রাজনৈতিক নেতাদের জন্মদিনের অনুষ্ঠানে পড়ুয়াদের অংশ নিতে বাধ্য করা বা জরিমানার হুঁশিয়ারি দেওয়া উচিত নয় বলেও দাবি করেন তিনি।

Latest News

বেলাগাভিতে আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু, বিস্ফোরণের আগে বালতি হাতে সন্দেহভাজন ব্যক্তি! তদন্তে পুলিশ

ওয়েব ডেস্ক : কর্নাটকের (Karnataka) বেলাগাভিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনের মৃত্যুর ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে। চাভহাট...

More Articles Like This