বেলাগাভিতে আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু, বিস্ফোরণের আগে বালতি হাতে সন্দেহভাজন ব্যক্তি! তদন্তে পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : কর্নাটকের (Karnataka) বেলাগাভিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয়জনের মৃত্যুর ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে। চাভহাট গলিতে গত ১৫ সেপ্টেম্বর দামোনে পরিবারের বাড়িতে আগুন লাগে। ঘটনায় গজানন দামোনে-সহ পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়।

তদন্তে নেমে পুলিশ (Police) বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির গতিবিধি জানতে পারে। ফুটেজ অনুযায়ী, রাত প্রায় ১টা ৫৮ মিনিটে ওই ব্যক্তিকে হাতে একটি বালতি নিয়ে বাড়ির কাছে আসতে দেখা যায়। এর প্রায় দুই মিনিট পর রাত ২টো নাগাদ তিনি সেখান থেকে চলে যান। তবে তখন তাঁর হাতে আর বালতিটি ছিল না। ওই ব্যক্তি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাড়িতে আগুন লাগে বলে জানা গিয়েছে। ফলে ওই দুই মিনিটে কী ঘটেছিল এবং আগুন লাগার সঙ্গে ওই ব্যক্তির কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও এখনও তাঁর সঙ্গে অগ্নিকাণ্ড বা মৃত্যুর কোনও নিশ্চিত সম্পর্ক পাওয়া যায়নি।

আরও খবর :  কেরলে প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিপর্যয়, মৃত ৫, নিখোঁজ ২

প্রাথমিকভাবে মার্কেট থানায় মামলা দায়ের করা হয়। তদন্তের শুরুতে শর্ট সার্কিট অথবা ফ্রিজ বিস্ফোরণ থেকে আগুন লাগার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছিল। নতুন সিসিটিভি ফুটেজ সামনে আসার পর বৈদ্যুতিক গোলযোগের তত্ত্বের পাশাপাশি অজ্ঞাতপরিচয় ব্যক্তির গতিবিধিও তদন্তের আওতায় আনা হয়েছে।

তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফুটেজে দেখা বালতিটির সন্ধান চালানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভিতে ধরা পড়া ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে খবর।

Latest News

ভোটার তালিকায় ‘অমিল’, সপরিবারে SIR নোটিস আডবানিকে!

নয়াদিল্লি: দিল্লির (New Delhi) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে নতুন করে চর্চা। প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানি-সহ...

More Articles Like This