মিড-ডে মিলে চিকেন বিরিয়ানি! পড়ুয়াদের পাতে নতুন চমক আনতে বড় পরিকল্পনা বিজয় সরকারের

Must Read

ওয়েব ডেস্ক: সরকারি স্কুলের পড়ুয়াদের পুষ্টিকর খাবার পৌঁছে দিতে আরও এক ধাপ এগোতে চাইছে তামিলনাড়ু (Tamilnadu) সরকার। মিড-ডে মিল (Mid Day Meal) প্রকল্পে সপ্তাহে অন্তত এক দিন চিকেন বিরিয়ানি পরিবেশনের পরিকল্পনা করছে রাজ্য। যদিও প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি। মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের অনুমোদনের অপেক্ষাতেই রয়েছে গোটা পরিকল্পনা।

মিড-ডে মিল প্রকল্পে তামিলনাড়ুর দীর্ঘ ঐতিহ্য রয়েছে। স্বাধীনতার পর দেশের মধ্যে প্রথম এই প্রকল্প চালু হয়েছিল সেখানেই। পরে ধাপে ধাপে ডিম সংযোজন, পুষ্টিকর খাবারের বিস্তার এবং সরকারি স্কুলে আলাদা ব্রেকফাস্ট চালুর মতো একাধিক উদ্যোগ নেয় বিভিন্ন সরকার। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার মেনুতে চিকেন বিরিয়ানি অন্তর্ভুক্ত করার ভাবনা সামনে এসেছে।

আরও পড়ুন:  প্রশ্নফাঁসে আরও কড়া আইন, লোকসভায় পাশ হল বিল!

রাজ্যের শিক্ষামন্ত্রী রাজমোহনের দাবি, অতীতের প্রতিটি সরকারই পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে নতুন উদ্যোগ নিয়েছে। কামরাজ মিড-ডে মিল চালু করেছিলেন, করুণানিধি ডিম যোগ করেন, এমজিআর প্রকল্পকে আরও পুষ্টিকেন্দ্রিক করে তোলেন এবং জয়ললিতা সপ্তাহজুড়ে ডিম পরিবেশনের ব্যবস্থা করেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের লক্ষ্য, সপ্তাহে অন্তত এক দিন বিরিয়ানি পরিবেশন করা।

শুধু মিড-ডে মিল নয়, সরকারি স্কুলের ব্রেকফাস্ট প্রকল্পেও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। আগের সরকারের বরাদ্দ বাড়িয়ে প্রতিদিন ভিন্ন ধরনের খাবার পরিবেশনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এতে পড়ুয়াদের পুষ্টির মান যেমন উন্নত হবে, তেমনই একঘেয়ে মেনুর সমস্যাও কমবে বলে প্রশাসনের আশা।

তবে চিকেন বিরিয়ানি চালুর প্রস্তাব এখনও নীতিগত অনুমোদনের অপেক্ষায়। মুখ্যমন্ত্রী বিজয়ের সম্মতি মিললেই তা বাস্তবায়নের পথে এগোবে সরকার। পরিকল্পনা কার্যকর হলে দেশের মধ্যে এই ধরনের উদ্যোগে তামিলনাড়ুই প্রথম রাজ্য হিসেবে নজির গড়তে পারে।

Latest News

মোদির জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিতি, ৫০০ টাকা জরিমানার অভিযোগে বিতর্কে আইআইএম জম্মু

ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন (Narendra Modi Birthday) উপলক্ষে আয়োজিত প্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে অনুপস্থিত থাকার জেরে পড়ুয়াদের...

More Articles Like This