29 C
Kolkata

সরানো হল কাকলিকে, কল্যাণ লোকসভার মুখ্যসচেতক

Must Read

কলকাতা: ন’মাসের মধ্যেই পুরনো পদে ফিরলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। কাকলিকে সরিয়ে কল্যাণকেই ফের লোকসভার মুখ্যসচেতক করলেন তৃণমূল নেত্রী মমতা। বৃহস্পতিবার কালীঘাটে তৃণমূলের সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠকেই তিনি জানিয়ে দেন, কল্যাণই এ বার থেকে মুখ্যসচেতকের (Kalyan Banerjee Re-Appointed as Chief Whip) দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার কালীঘাটে তৃণমূলের সাংসদদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তিনি জানিয়ে দেন, কল্যাণই এ বার থেকে মুখ্যসচেতকের দায়িত্ব পালন করবেন। ২০২৫ সালের অগস্টে আচমকাই মুখ্যসচেতক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কল্যাণ। মমতা তা গ্রহণও করে নিয়েছিলেন। সেই পর্বে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে প্রকাশ্যে তরজা চলছিল কল্যাণের। তখনই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতার পদ থেকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হয়। উপদলনেতা করা হয়েছিল শতাব্দী রায়কে। বৃহস্পতিবার কাকলিকে সরিয়ে ফের কল্যাণকেই পুরনো দায়িত্ব দিলেন মমতা।

আরও পড়ুন: মমতার ভোট পরবর্তী অশান্তি মামলায় বড় নির্দেশ দিল হাইকোর্ট

দায়িত্ব পেয়ে কল্যাণ বলেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি কৃতজ্ঞ। তিনি যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করবেন। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে সাংসদদের বৈঠকে আভাস দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের ভোটে যা হয়েছে, তা জাতীয় স্তরে তুলে ধরার ব্যাপারে বিজেপি-বিরোধী জোট ইন্ডিয়া-ভুক্ত দলগুলির সঙ্গে আলোচনা চলছে।

Latest News

কবে বর্ষা ঢুকছে? বড় আপডেট দিল হাওয়া অফিস

কলকাতা: কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে বৈশাখে পারদ নিম্নমুখী ছিল। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকে তীব্র রোদে নাজেহাল বঙ্গবাসী। তীব্র দাবদাহে...

More Articles Like This