ভিয়েতনাম-কম্বোডিয়া ঘুরতে নতুন প্যাকেজ আইআরসিটিসির, খরচ কত?

Must Read

ওয়েব ডেস্ক : বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? এবার চেন্নাই থেকে ভিয়েতনাম (Vietnam) ও কম্বোডিয়া (Combodia) ঘোরার জন্য বিশেষ প্যাকেজ নিয়ে এল আইআরসিটিসি (IRCTC)। ‘ওয়ান্ডার্স অফ ভিয়েতনাম অ্যান্ড কম্বোডিয়া’ নামের এই সফর হবে ৭ রাত ৮ দিনের। নভেম্বর মাসে শুরু হতে চলা এই প্যাকেজে দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক জনপ্রিয় পর্যটনস্থল ঘুরে দেখার সুযোগ থাকছে।

আইআরসিটিসির (IRCTC) দেওয়া তথ্য অনুযায়ী, সফর শুরু হবে ১৭ নভেম্বর এবং শেষ হবে ২৫ নভেম্বর ২০২৬। চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে যাত্রা করে প্রথমে ভিয়েতনামের দানাং পৌঁছবেন পর্যটকরা। এরপর হ্যানয় হয়ে সফর যাবে কম্বোডিয়ার সিয়েম রিপে। ভ্রমণসূচিতে রয়েছে দানাং, হ্যানয়, হা লং বে, সিয়েম রিপ এবং আঙ্কোর ওয়াট। দানাংয়ে মার্বেল মাউন্টেনস, মাই খে বিচ, ড্রাগন ব্রিজ এবং হান নদীর তীর ঘুরে দেখার সুযোগ থাকবে। পরের দিন পর্যটকদের নিয়ে যাওয়া হবে বা না হিলস, গোল্ডেন ব্রিজ এবং ফ্রেঞ্চ ভিলেজে।

আরও খবর :  গণেশ চতুর্থীতে বাড়িতেই পুজো করবেন? মূর্তি স্থাপন থেকে নৈবেদ্য, মেনে চলুন এই নিয়মগুলি

এরপর পর্যটকরা ঘুরবেন হোয়াই আন প্রাচীন শহর। পুরনো রাস্তা, লণ্ঠনের গলি এবং নদীর ধারের সৌন্দর্য উপভোগ করা যাবে সেখানে। দানাং থেকে হ্যানয় পৌঁছে টেম্পল অফ লিটারেচার, হোয়ান কিয়েম লেক, এনগক সন টেম্পল এবং ওল্ড কোয়ার্টার দেখার সুযোগ থাকবে। ভ্রমণের অন্যতম আকর্ষণ হা লং বে। সেখানে ক্রুজে করে সমুদ্রভ্রমণের পাশাপাশি গুহা ও চুনাপাথরের দ্বীপ দেখার সুযোগ থাকছে। পর্যটকরা কায়াকিং বা বাঁশের নৌকায় ঘোরার অভিজ্ঞতাও নিতে পারবেন।

সফরের ষষ্ঠ দিনে হ্যানয় থেকে বিমানে কম্বোডিয়ার (Combodia) সিয়েম রিপে যাওয়া হবে। পরবর্তী দু’দিন সিয়েম রিপের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন পর্যটকরা। অষ্টম দিনে হোটেল থেকে চেক আউট করে সিয়েম রিপ বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তাঁরা। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে চেন্নাই ফেরার বিমান রয়েছে।

একার জন্য মাথাপিছু খরচ ১ লক্ষ ৭৫ হাজার ২০০ টাকা। দু’জনের খরচ ১ লক্ষ ৫৩ হাজার ৭৫০ টাকা এবং তিন জনের জন্য ১ লক্ষ ৫১ হাজার ২৫০ টাকা। ৫ থেকে ১১ বছর বয়সি শিশুর জন্য বেড-সহ খরচ ১ লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা। বেড ছাড়া একই বয়সি শিশুর প্যাকেজের মূল্য ১ লক্ষ ১৫ হাজার ৬০০ টাকা।

প্যাকেজের মধ্যে বিমানযাত্রা, সড়ক পরিবহণ, বাস পরিষেবা, হোটেলে থাকা, খাবার, গাইড বা এসকর্ট পরিষেবা, ভিসা এবং ট্রাভেল ইনস্যুরেন্স অন্তর্ভুক্ত রয়েছে। আইআরসিটিসির দেওয়া তথ্য অনুযায়ী, প্যাকেজে ২ শতাংশ টিসিএসও ধরা হয়েছে।

Latest News

বিশ্বকাপের আগে দঃ আফ্রিকায় ওডিআই সিরিজ খেলবে ভারত!

ওয়েব ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ঠিক বছর পর, তবে তার দামামা কিন্তু এখনই বেজে গিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে বিশ্বকাপের সূচি।...

More Articles Like This