ইডেনের মহালয়া অনুষ্ঠানে বড় রদবদল, মোদির বদলে আসছেন অমিত শাহ?

Must Read

ওয়েব ডেস্ক : মহালয়ার (Mahalaya) দিন ইডেন গার্ডেন্সে হতে চলেছে বর্ণাঢ্য অনুষ্ঠান। দেবীপক্ষের সূচনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু এখন সেই সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর পরিবর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন।

প্রাথমিক পরিকল্পনা ছিল, ১০ অক্টোবর মহালয়ার দিন ইডেনে প্রধানমন্ত্রীর হাত ধরে চক্ষুদানের মাধ্যমে দুর্গাপুজোর (Durga puja) সূচনা হবে। তার আগে রেড রোডে হবে বিশেষ শোভাযাত্রা। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্যকলাকে সেই অনুষ্ঠানের অংশ করার পরিকল্পনা রয়েছে। ইডেনেও থাকছে নজরকাড়া আয়োজন। এক হাজার মহিলার উলুধ্বনি এবং ১০ হাজার ঢাকের বাদ্যে মুখরিত করার পরিকল্পনা রয়েছে স্টেডিয়াম।

আরও খবর :  পুজোর আগেই কাটছে বর্ষার দাপট, স্বস্তির পূর্বাভাস বাংলায়! আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া?

আগের সূচি অনুযায়ী, চক্ষুদানের পর গাড়িতে করে গোটা ইডেন ঘুরে দেখার কথা ছিল মোদির। কিন্তু প্রধানমন্ত্রীর সফর অনিশ্চিত হয়ে পড়লে সেই কর্মসূচি কীভাবে হবে, তা নিয়েও নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে খবর।

বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিএবি কর্তাদের বৈঠক হয়। সূত্রের দাবি, সেই বৈঠকেই প্রধানমন্ত্রীর মহালয়া সফর নিয়ে পরিবর্তিত পরিস্থিতির কথা জানানো হয়েছে। তবে অমিত শাহ শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। অন্যদিকে, ইডেনের নিরাপত্তা ইতিমধ্যেই এসপিজির হাতে। ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত স্টেডিয়ামে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এই সময়ের মধ্যেই ১১ অক্টোবর থেকে বাংলার রঞ্জি অভিযান শুরু হওয়ার কথা। দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচটি কোথায় হবে, তা নিয়েও তৈরি হয়েছে আলাদা প্রশ্ন।

Latest News

বিশ্বকাপের আগে দঃ আফ্রিকায় ওডিআই সিরিজ খেলবে ভারত!

ওয়েব ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ঠিক বছর পর, তবে তার দামামা কিন্তু এখনই বেজে গিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে বিশ্বকাপের সূচি।...

More Articles Like This