বিশ্বকাপের আগে দঃ আফ্রিকায় ওডিআই সিরিজ খেলবে ভারত!

Must Read

ওয়েব ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ঠিক বছর পর, তবে তার দামামা কিন্তু এখনই বেজে গিয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে বিশ্বকাপের সূচি। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অবধারিতভাবে আছে পাকিস্তানও। আগামী বছর ৭ অক্টোবর অজিদের বিরুদ্ধে শুরু হবে ভারতের কাপ-যুদ্ধ। তবে তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছ’টি একদিনের ম্যাচ খেলবে শুভমান গিলের দল।

ভারত এবং দক্ষিণ আফ্রিকা, দুই দলই এই সিরিজকে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে দেখছে। টুর্নামেন্ট শুরু হওয়ার বেশ কিছুদিন আগেই প্রোটিয়াদের দেশে উড়ে যাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের একটি বাদে সবক’টি খেলা দক্ষিণ আফ্রিকার মাটিতেই। ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজ খেলে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে মেন ইন ব্লু। আবার আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে সেরা দলের বিরুদ্ধে খেলে নিজেদের যাচাই করে নিতে পারবে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন: রোনাল্ডো-হীন পর্তুগালের দুরন্ত ফুটবল, অবসর কি সময়ের অপেক্ষা?

জানা যাচ্ছে, এই ওয়ান ডে সিরিজের ম্যাচগুলো জোহানেসবার্গ, কেপটাউন, সেঞ্চুরিয়নের মতো বড় বড় ভেন্যুতে খেলানো হবে, যেখানে বিশ্বকাপে খেলবে ভারত। সিরিজের সূচি এখনও বিস্তারিতভাবে জানা যায়নি। তবে তা খুব শিগগিরই জানা যাবে বলে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর।

প্রসঙ্গত, ২০২৩ সালে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল রোহিত শর্মার ভারত, কিন্তু ফাইনালে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়। সেই অভিশপ্ত রাত কোনও দিন ভুলতে পারবেন না ভারতীয় সমর্থকরা। আগামী বছর ৭ অক্টোবর সেই অজিদের বিরুদ্ধেই কাপ অভিযান শুরু। ফলে উত্তেজনার পারদ এখন থেকেই চড়ছে। তার উপর রোহিত এবং বিরাটের এটা শেষ বিশ্বকাপ, ফলে প্রত্যাশার পারদও তুঙ্গে।

Latest News

কিশোরদের হোয়াটসঅ্যাপ ব্যবহারে এবার নিয়ন্ত্রণ অভিভাবকদের, থাকছে একাধিক নতুন ফিচার

ওয়েব ডেস্ক : কিশোর-কিশোরীরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যায় হোয়াটসঅ্যাপ (Whatsapp) ব্যবহারের ধরনও। সন্তান অনলাইনে কী করছে তা...

More Articles Like This