রোনাল্ডো-হীন পর্তুগালের দুরন্ত ফুটবল, অবসর কি সময়ের অপেক্ষা?

Must Read

ওয়েব ডেস্ক: জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কি তাহলে আমও গেল, ছালাও গেল? নরওয়ের বিরুদ্ধে তাঁকে মাঠে না নামানোয় শিবির থেকে বিদায় নেন পর্তুগিজ মহাতারকা। প্রায় সঙ্গে তাঁর বিখ্যাত ৭ নম্বর জার্সি দেওয়া হয় রাফায়েল লিয়াওকে। এদিকে দীর্ঘদিন ধরে যে অধিনায়কের আর্মব্যান্ড পরতেন রোনাল্ডো, তা দেওয়া হল ব্রুনো ফার্নান্ডেজকে। সবথেকে বড় কথা, রোনাল্ডো-হীন পর্তুগাল ডেনমার্কের বিরুদ্ধে চোখধাঁধানো ফুটবল খেলল।

বৃহস্পতিবার রাতে (ভারতীয় সময়ে শুক্রবার) ডেনমার্ককে ৪-২ গোলে হারাল পর্তুগাল। দু’ দলই যথেষ্ট ওপেন ফুটবল খেলেছে, ফলে তা অত্যন্ত উপভোগ্য হয়েছে। এদিন শুরু থেকে রোনাল্ডোর ৭ নম্বর জার্সি পরে লেফট উইংয়ে খেলেন লিয়াও, যদিও তিনি গোল পাননি। গোলের খাতা খোলেন রাইট ব্যাক জোয়াও ক্যানসেলো। ১৩ মিনিটে সেই গোলের ১০ মিনিট পর শোধ করেন ড্যানিশ মিডফিল্ডার মিকেল ড্যামসগার্ড।

আরও পড়ুন: জন্মদিনে নিজেকে সেরা উপহার, এশিয়ান গেমসে সোনা লভলিনার

দু’ মিনিটের মধ্যে গনসালো রামোসের গোলে ফের এগিয়ে যায় পর্তুগিজরা। ৫৩ মিনিটে সমতা ফেরান প্রাক্তন ম্যান ইউ স্ট্রাইকার র‍্যাসমুস হোয়লুন্ড। ২-২ হওয়ার পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে পর্তুগাল। ৬৭ এবং ৮৭ মিনিতে পর্তুগালের হয়ে গোল করেন যথাক্রমে ভিতিনহা এবং জোয়াও ফেলিক্স। গোল না পেলেও দুর্দান্ত খেললেন অধিনায়ক ব্রুনো। দুটো গোলের পাস তাঁর পা থেকেই এসেছে।

এখন প্রশ্ন হল রোনাল্ডোর বিদায়ঘণ্টা কি বেজে গেল? কারণ পর্তুগালের বর্তমান কোচ জর্জে জেসুস বেশ কড়া ধাতের লোক। তিনি আগেই জানিয়ে দিয়েছেন রোনাল্ডোর খেলা না খেলা তিনিই ঠিক করবেন, রোনাল্ডো নন। কার্যত সাংবাদিক সম্মেলনে ৭২ বছর বয়সি জেসুস এই কথা বলার পরেই প্রাইভেট জেট নিয়ে জাতীয় দলের শিবির থেকে চলে যান সি আর সেভেন। তাঁর ফেরার পথ কিন্তু মোটেই সহজ দেখাচ্ছে না। বরং পর্তুগালের সর্বকালের সেরা ক্রীড়াবিদের অবসর কিন্তু সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে।

Latest News

ভিয়েতনাম-কম্বোডিয়া ঘুরতে নতুন প্যাকেজ আইআরসিটিসির, খরচ কত?

ওয়েব ডেস্ক : বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন? এবার চেন্নাই থেকে ভিয়েতনাম (Vietnam) ও কম্বোডিয়া (Combodia) ঘোরার জন্য বিশেষ প্যাকেজ...

More Articles Like This