৫৪২৫ এমএএইচ ব্যাটারি, নতুন চিপ, বদলাচ্ছে ক্যামেরাও! আইফোন ১৮ প্রো ম্যাক্সে বড় চমকের ইঙ্গিত

Must Read

ওয়েব ডেস্ক : নতুন আইফোন (iPhone) সিরিজ বাজারে আসতে এখনও কিছুটা সময় বাকি। তার আগেই অ্যাপলের পরবর্তী সিরিজের ফোন ঘিরে জল্পনা তুঙ্গে। আগামী সেপ্টেম্বরে আইফোন ১৮ সিরিজ প্রকাশ্যে আসতে পারে বলে আলোচনা চলছে। নতুন সিরিজে আইফোন ১৮ (iPhone 18) প্রো ও প্রো ম্যাক্সের পাশাপাশি সংস্থার প্রথম ফোল্ডেবল ফোনও দেখা যেতে পারে বলে খবর। আর প্রো ম্যাক্স মডেলকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ব্যাটারি, প্রসেসর এবং ক্যামেরার সম্ভাব্য পরিবর্তন নিয়ে।

জানা যাচ্ছে, আইফোন ১৮ (iPhone 18) প্রো ম্যাক্সে ৫৪২৫ এমএএইচ পর্যন্ত ব্যাটারি দেওয়া হতে পারে। পাশাপাশি বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে নতুন ধরনের এলটিপিও প্লাস ডিসপ্লে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে অ্যাপলের নিজস্ব সি২ মডেম যুক্ত হলে ফোনের শক্তি ব্যবহারের দক্ষতা আরও বাড়তে পারে। একই সঙ্গে দ্রুতগতির ৫জি সংযোগ পাওয়ার ক্ষেত্রেও নতুন মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও খবর : নতুন সাজে ইয়ামাহার ১২৫ সিসি স্কুটার, দাম শুরু ৭৮,৯৮০ টাকা থেকে

শুধু ব্যাটারি নয়, ফোনের ভিতরের প্রযুক্তিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। নতুন এ২০ প্রো চিপ ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হতে পারে। এর ফলে ফোনের কর্মক্ষমতা বাড়ার পাশাপাশি বিদ্যুৎ খরচও তুলনামূলকভাবে কমানোর সুযোগ থাকবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কাজ এবং একসঙ্গে একাধিক জটিল কাজ করার ক্ষেত্রে নতুন চিপের ক্ষমতা কাজে লাগতে পারে।

ক্যামেরার ক্ষেত্রেও এবারের আপগ্রেডটি নজর কাড়তে পারে। মূল ক্যামেরায় পরিবর্তনশীল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এই ব্যবস্থায় প্রয়োজন অনুযায়ী লেন্সে প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ফলে কম আলোয় ছবি তোলার ক্ষেত্রে উন্নতি আসতে পারে। পাশাপাশি ক্যামেরা নিয়ন্ত্রণের জন্য টাচ ব্যবস্থাতেও পরিবর্তন আনার কথা শোনা যাচ্ছে। তবে আইফোনের (iPhone) নতুন সিরিজ বাজারে আসার আগেই গ্রাহকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে।

Latest News

শেলটনের অবিশ্বাস্য জয়, ইউএস ওপেন থেকে বিদায় আলকারাজের

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনে (US Open 2026) সবথেকে বড় অঘটন হয়ে গেল। খেতাব জেতার এক নম্বর দাবিদার কার্লোস আলকারাজ...

More Articles Like This