অন্নপূর্ণার টাকা নিচ্ছেন অযোগ্য কেউ? এবার বাড়িতে বসেই জানানো যাবে অভিযোগ, কীভাবে করবেন?

Must Read

ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধা যাতে প্রকৃত যোগ্য মানুষের কাছেই পৌঁছয়, তার জন্য আরও কড়া নজরদারির পথে হাঁটল রাজ্য সরকার। সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রে কেউ অযোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাচ্ছেন, এমন অভিযোগ থাকলে এবার সেই তথ্য প্রশাসনের কাছে সরাসরি জানাতে পারবেন সাধারণ মানুষও।

এই উদ্দেশ্যে অন্নপূর্ণা যোজনার নাগরিক পোর্টালে (Annapurna Yojana Portal) চালু করা হয়েছে ‘আপত্তি ও দাবি’ বা ‘Objection and Claim’ সংক্রান্ত একটি নতুন ব্যবস্থা। ফলে নিজের এলাকার কোনও উপভোক্তা নিয়মের আওতায় না পড়েও প্রকল্পের সুবিধা নিচ্ছেন বলে মনে হলে, অনলাইনে তাঁর বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি প্রশাসনের তরফে যাচাই করে দেখা হবে।

আরও খবর : নিউ মার্কেটের হোটেল অগ্নিকাণ্ডের পর কড়া পদক্ষেপ, ১৩ হোটেল-রেস্তরাঁকে শোকজ

অভিযোগ জানাতে প্রথমে অন্নপূর্ণা যোজনার নির্দিষ্ট নাগরিক পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে ‘আপত্তি ও দাবি’ বিভাগে গিয়ে অন্য কোনও উপভোক্তার বিরুদ্ধে অভিযোগ জানানোর বিকল্পটি বেছে নিতে হবে। এরপর যাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তাঁর নাম, মোবাইল নম্বর, বাবার নাম এবং এলাকার প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

পরবর্তী ধাপে অভিযোগের কারণ নির্বাচন করার সুযোগ থাকবে। প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর সবকিছু ভালোভাবে মিলিয়ে আবেদনটি জমা দিতে হবে। অভিযোগ নথিভুক্ত হওয়ার পর প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখবেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির অন্নপূর্ণা যোজনার সুবিধা বন্ধ করার পদক্ষেপ নেওয়া হতে পারে।

Latest News

ইরান-সৌদি-আমিরশাহির বিরোধের মাঝেও বড় সাফল্য ভারতের

ওয়েব ডেস্ক : ব্রিকসের (BRICS Summit) যৌথ বিবৃতি ঘিরে তীব্র মতপার্থক্যের মধ্যেও শেষ পর্যন্ত ঐকমত্য তৈরি করতে সক্ষম হল...

More Articles Like This