মুখ্যমন্ত্রীর বাড়িতে মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া

Must Read

ওয়েব ডেস্ক : কাঁথির শান্তিকুঞ্জে গিয়ে অধিকারী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন মেদিনীপুরের (Midnapore) তৃণমূল সাংসদ জুন মালিয়া (June Malia)। শুক্রবারের এই সাক্ষাতে প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। পরে তাঁকে প্রণাম করে আশীর্বাদ নেন জুন। পাশাপাশি দিব্যেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারী-সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন সাংসদ।

জুন মালিয়ার (June Malia) কথায়, অধিকারী পরিবারের সঙ্গে তাঁর পুরনো পারিবারিক সম্পর্ক রয়েছে। একই জেলার মানুষ হিসেবে সেই সম্পর্কের টানেই তাঁর শান্তিকুঞ্জে আসা। আগামী দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজোয় অধিকারী পরিবারের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। ফলে পুজোর সময় ফের কাঁথিতে আসতে পারেন মেদিনীপুরের সাংসদ।

আরও খবর : দুই ভাই, এক বাড়ি, আলাদা রান্নাঘর! অন্নপূর্ণার ফর্মে পরিবার একটাই, নাকি দু’টি?

সাংসদ হওয়ার পর নিজের এলাকায় কাজ করতে কোনও ধরনের সমস্যার মুখে পড়ছেন কি না, সেই প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেন জুন। তাঁর দাবি, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না বলে মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছিলেন। সেই মতোই কাজ করছেন তিনি। এই মুহূর্তে দুই মেদিনীপুরের একাধিক এলাকা বন্যার কবলে পড়ায় দুর্গতদের পাশে দাঁড়ানোই তাঁর অন্যতম লক্ষ্য বলে জানান জুন।

বন্যা পরিস্থিতিতে এবার যৌথভাবে ত্রাণ বিলির পরিকল্পনাও রয়েছে। জুন মালিয়া জানান, দিব্যেন্দু অধিকারীর সঙ্গে তিনি বন্যাকবলিত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন এবং পরিস্থিতি দেখবেন। দিব্যেন্দুও জানিয়েছেন, এগরার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় সাংসদকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সাংসদ তহবিলের অর্থ থেকে বন্যাদুর্গতদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়ার উদ্যোগও নেওয়া হবে।

 

Latest News

শেলটনের অবিশ্বাস্য জয়, ইউএস ওপেন থেকে বিদায় আলকারাজের

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনে (US Open 2026) সবথেকে বড় অঘটন হয়ে গেল। খেতাব জেতার এক নম্বর দাবিদার কার্লোস আলকারাজ...

More Articles Like This