38.9 C
Kolkata

প্রথম স্লোভাকিয়া সফর ভারতের প্রধানমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : ইউরোপ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার এই সফরের দ্বিতীয় ধাপে স্লোভাকিয়ায় (Slovakia) গেলেন তিনি। বলে রাখা দরকার ১৯৯৩ সালে স্লোভাকিয়া স্বাধীন হয়েছিল। তার পর এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী সেখানে পা রাখলেন। বিমান থেকে নামার পর সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দু’দনের এই সফরে প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে বৈঠক করবেন তিনি। এছা শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করার কথা মোদির।

মূলত, স্লোভাকিয়ার (Slovakia) সঙ্গে সম্পর্ক মজবুত করতেই সে দেশে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তা ছাড়া একাধিক বিষয়ে সহযোগিতা আরও জোরদার করার কথা ভাবছে দুই দেশ। স্লোভাকিয়ায় যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় মোদি (Narendra Modi) লেখেন, “ব্রাতিস্লাভায় পৌঁছালাম। এই সফর ভারত-স্লোভাকিয়া সম্পর্ককে আরও গভীর করার এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করার একটি চমৎকার সুযোগ এনে দিয়েছে। প্রেসিডেন্ট পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী ফিকোর সাথে ফলপ্রসূ বৈঠকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

আরও খবর : ইরান-আমেরিকা সমঝোতা, খুলছে হরমুজ প্রণালী, কতটা সুবিধা হবে ভারতের?

বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমনন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা হবে। সঙ্গে জানানো হয়েছে, এর আগে ২০২৫ সালে স্লোভাকিয়ায় গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার পর সে দেশের প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এআই ইমপ্যাক্ট সামিটে যোগ ভারতে এসেছিলেন।

এই সফরের পর ১৬-১৭ জুন এভিয়ানে হতে চলা জি-৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন প্রধানমন্ত্রী। তার পর প্যারিসে এক সম্মলনে যোগ দেওয়ার পর ভারতে ফিরে আসবেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

বিস্কুটের লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে অকথ্য যৌন নির্যাতন, তামিলনাড়ুতে চাঞ্চল্য

ওয়েব ডেস্ক: তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভাল্লুর জেলায় তিন বছরের এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গুরুতর আহত...

More Articles Like This