32.7 C
Kolkata

নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি দফতরে অভিষেক ঢুকতেই এ কী হল?

Must Read

ওয়েব ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher recruitment corruption case) সোমবার ইডির (ED) তলবে সিজিও দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন কাল ১১টা নাগাদ হাজিরা দেন তিনি। সূত্রের খবর, এদিন এই মামলায় তৃণমূলের সাধারণ সম্পাদককে জিজ্ঞাসা করা হতে পারে। বলে রাখা দরকার এই মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার নাম জড়িয়েছিল। এদিকে এই মামলায় কোনও ধরণের রক্ষা কবচ নেই অভিষেকের।

এই দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডসে’র নাম বার বার উঠে এসেছিল। এই সংস্থার বিরুদ্ধে চলছে তদন্ত। অভিযোগ, এই সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। এ নিয়ে অভিষেককে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে অভিযোগ বার বার অস্বীকার করেছিলেন তিনি। তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন। তবে এই মামলা তাঁকে ফের একবার জেরা করতে চলেছে কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা।

আরও খবর : ভ্যাপসা গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, সোমবার একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

ছাব্বিশের নির্বাচনে তৃণমূল (TMC) পরাজিত হতেই সব বদলে গিয়েছে। এক এক করে সব দুর্নীতির বিরুদ্ধে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিষেকের সম্পত্তি যে স্ক্যানারে রয়েছে তা ১৬ মে ফলতার সভা থেকেই বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সব কিছুর হিসেব হবে বলেও জানিয়েছিলেন।

এর আগে দু’দফায় বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে অভিষেককে (Abhishek Banerjee) প্রথম দফায় প্রায় ১৫ থেকে ১৬ ঘণ্টা জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এবার নিয়োগ দুর্নীতি মামলায় জেরা করা হবে তাঁকে। শুধু তাই নয় ডিজে মন্তব্য মামলায় মঙ্গলবার ফের ভবানীভবনে হাজিরা দেবেন অভিষেক।

দেখুন অন্য খবর :

Latest News

প্রয়াত সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স

ওয়েব ডেস্ক: বিশ্ব ক্রিকেটে নক্ষত্রপতন। প্রয়াত হলেন কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্স (Garfield Sobers)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯...

More Articles Like This