Forbidden

You don't have permission to access th1s resource.

স্ত্রীর স্মৃতিতে ৭ হাজার গাছ! আকাশ থেকে দেখলে দেখা যায় বিশাল গিটার, প্রেমের অনন্য নজির - KolkataTV
33.6 C
Kolkata

স্ত্রীর স্মৃতিতে ৭ হাজার গাছ! আকাশ থেকে দেখলে দেখা যায় বিশাল গিটার, প্রেমের অনন্য নজির

Must Read

ওয়েব ডেস্ক : ভালোবাসা কখনও কখনও স্মৃতিকে ছাপিয়ে ইতিহাস হয়ে ওঠে। আর্জেন্টিনার (Argentina) কৃষক পেদ্রো মার্টিন উরেতা সেই ইতিহাসই লিখেছেন স্ত্রীর স্মৃতিতে। অন্তঃসত্ত্বা অবস্থায় ১৯৭৭ সালে স্ত্রী গ্রাসিয়েলার অকালমৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা পূরণে প্রায় ৭ হাজার গাছ লাগিয়ে তৈরি করেন বিশাল গিটার আকৃতির অরণ্য, যা আজ আকাশ থেকেও স্পষ্ট দেখা যায়।

ঘটনার সূত্রপাত এক বিমানযাত্রায়। আকাশ থেকে একটি নকশা করা খামার দেখে মুগ্ধ হয়ে গ্রাসিয়েলা স্বামীকে বলেছিলেন, তাঁদের জমিতেও যদি গিটার আকৃতির গাছের বাগান তৈরি করা যায়। কাজের ব্যস্ততায় তখন সেই ইচ্ছা পূরণ করতে পারেননি পেদ্রো। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর সেই স্বপ্নই হয়ে ওঠে তাঁর জীবনের লক্ষ্য।

আরও খবর : শক্তির ভবিষ্যৎ বদলাতে চলেছে? কৃত্রিম সূর্য তৈরির পথে ঐতিহাসিক সাফল্য চীনের

সেন্ট্রাল আর্জেন্টিনার লাবোলায়ে শহরের কাছে নিজের খামারে চার সন্তানকে সঙ্গে নিয়ে শুরু হয় গাছ লাগানোর কাজ। কোনও আধুনিক প্রযুক্তি নয়, দূরত্ব মেপে হাতে-কলমেই রোপণ করা হয় হাজার হাজার চারা। সাইপ্রেস গাছে তৈরি হয় গিটারের মূল অংশ, আর ব্লু ইউক্যালিপটাস গাছে ফুটে ওঠে গিটারের নেক। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সবুজ শিল্পকর্ম তৈরি হতে লেগে যায় চার দশকেরও বেশি সময়।

সবচেয়ে অবাক করা বিষয়, বিমানে চড়ার ভয় থাকায় পেদ্রো নিজে কখনও আকাশ থেকে তাঁর সৃষ্টি দেখতে পারেননি। তবে নাসার স্যাটেলাইট ছবি ও গুগল ম্যাপসে আজও স্পষ্ট দেখা যায় এই গিটার অরণ্য। বিশ্বজুড়ে এটি ভালোবাসা, স্মৃতি এবং অদম্য নিষ্ঠার এক অনন্য প্রতীক হিসেবে পরিচিত।

Latest News

আদালতের নির্দেশের পরই গ্রেফতার অভিষেক পোড়েল

ওয়েব ডেস্ক : আদালতের নির্দেশের পরই গ্রেফতার করা হল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে (Abhishek Porel)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের...

More Articles Like This