Forbidden

You don't have permission to access th1s resource.

বিদেশে চিকিৎসার অনুমতি মিলবে? অভিষেকের মামলায় বুধবার শুনানি হাইকোর্টে - KolkataTV
33.6 C
Kolkata

বিদেশে চিকিৎসার অনুমতি মিলবে? অভিষেকের মামলায় বুধবার শুনানি হাইকোর্টে

Must Read

ওয়েব ডেস্ক : চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আবেদন ফের আলোচনায়। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণের পর মামলাটি দ্রুত শুনানির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা।

মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনজীবী দ্রুত শুনানির আবেদন জানান। সেই আর্জি মঞ্জুর করে আদালত বুধবার মামলাটি শুনানির তালিকায় অন্তর্ভুক্ত করে। আদালতের নির্দেশ অনুযায়ী, শুনানির সময় দুই পক্ষের আইনজীবীকেই উপস্থিত থাকতে হবে।

আরও খবর : বালি ব্যবসা থেকে সম্পত্তির পাহাড়? কাকদ্বীপের আলম শেখকে ঘিরে জোর চর্চা

চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় আদালতের অনুমতি ছাড়া বিদেশ সফর সম্ভব নয়। এর আগে কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছিল, একই ধরনের চিকিৎসা যখন রাজ্যেই পাওয়া যায়, তখন বিদেশে যাওয়ার প্রয়োজন কোথায়? প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করেও চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে বলেও আদালত জানিয়েছিল।

হাইকোর্টের সেই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। তবে শীর্ষ আদালত মামলার মূল বিষয়ে কোনও সিদ্ধান্ত না নিয়ে কলকাতা হাইকোর্টকেই এক সপ্তাহের মধ্যে শুনানি শেষ করার অনুরোধ জানায়। সেই নির্দেশের পরই মামলার শুনানির গতি বাড়ল। এখন বুধবার আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রাজনৈতিক ও আইন মহল।

Latest News

আদালতের নির্দেশের পরই গ্রেফতার অভিষেক পোড়েল

ওয়েব ডেস্ক : আদালতের নির্দেশের পরই গ্রেফতার করা হল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে (Abhishek Porel)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের...

More Articles Like This