মুর্শিদাবাদের ঘটনায় গ্রেফতার গেটম্যান

Must Read

ওয়েব ডেস্ক : মুর্শিদাবাদের (Murshidabad) কর্ণসুবর্ণের ভয়াবহ রেল দুর্ঘটনায় গ্রেফতার (Arrest) অভিযুক্ত গেটম্যান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে কেবিনে আটকে রাখেন। পরে বহরমপুর থানার পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়। একইসঙ্গে কর্তব্যে গাফিলতির অভিযোগে গেটম্যান ও সংশ্লিষ্ট সুপারভাইজারকে সাসপেন্ড করেছে রেল কর্তৃপক্ষ।

শুক্রবার সকালে বহরমপুরের কর্ণসুবর্ণ এলাকায় ঘটে ভয়াবহ ঘটনা। লেভেল ক্রসিং খোলা থাকায় দ্রুতগতির ট্রেন একটি পুলকার ও সাইকেল আরোহীকে ধাক্কা মারে। মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রাণ হারান তিন জন। ঘটনার পর থেকেই এলাকায় বিক্ষোভ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, গেটম্যানের দায়িত্বজ্ঞানহীন আচরণের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

আরও খবর : মুর্শিদাবাদে দুর্ঘটনায় গঠন হল ১০ সদস্যের তদন্ত কমিটি

বাসিন্দাদের দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত অবস্থায় দায়িত্ব পালন করতেন। অনেক সময় গেট বন্ধ করার পর আবার খুলতে ভুলে যেতেন, ফলে সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত। একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শুক্রবার গ্রেফতারের (Arrest) সময়ও গেটম্যান নেশাগ্রস্ত ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।

দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, শুধু গেটম্যানের ভূমিকা নয়, রেলের নিরাপত্তা পরিকাঠামো, নিয়োগ প্রক্রিয়া এবং প্রশিক্ষণের মান নিয়েও তদন্ত হওয়া প্রয়োজন। এদিকে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল ও পুলিশ।

Latest News

‘জোড়াফুল তো আমারই আঁকা!’ ২৮ বছর পর শিল্পীর দাবি, পালটা কুণাল

 কলকাতা: তৃণমূলের (TMC) ‘জোড়া ঘাসফুল’ প্রতীক ঘিরে নতুন করে বিতর্ক। প্রায় ২৮ বছর পর এই প্রতীকের নকশার সঙ্গে নিজের...

More Articles Like This