29.9 C
Kolkata

AI ফিশিংয়ের মাধ্যমে চলছে প্রতারণা! কী করে বাঁচবেন?

Must Read

ওয়েব ডেস্ক : অনলাইন যুগে প্রতারণার ধরণ পাল্টেছে। তা আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। এআই ফিশিং (AI Fishing) নামে একটি নতুন পদ্ধতি সামনে এসেছে। যা বিপদ ডেকে আনছে। এই প্রতারণার (Scam) ধরণ হল, প্রতারকরা (Fraud) কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) ব্যবহার ব্যবহার করে বার্তা তৈরি করছে। যা আসল মনে হতে পারে। সেই বার্তা কোনও বড় সংস্থার নাম করে পাঠানো হচ্ছে সাধারণ মানুষের কাছে। আর মানুষ না জেনে ফাঁদে পা দিয়ে প্রতারকদের সব তথ্য দিয়ে বসছেন।

জানা যাচ্ছে, এই ধরণের বার্তা পাঠিয়ে প্রতারকরা তা দ্রুত সমাধান করার জন্য চাপ দিতে থাকে। এমন পরিস্থিতি তৈরি করা হয়, যাতে অবিলম্বে যদি পদক্ষেপ না করা হয়, তাহলে বড় ক্ষতি হবে। উদাহরণ দিয়ে বললে, কোনও ব্যাঙ্কের নাম নিয়ে ফোন করতে পারে প্রতারকরা। বলতে পারে, অ্যাকাউন্টে কোনও সমস্যা তৈরি হয়েছে। তা দ্রুত সমাধান করতে হবে। এর জন্য তথ্য চায় তারা। পাশাপাশি কোনও লিঙ্কে ক্লিক বা নম্বরে ফোন করা করা বলা হয়।

আরও খবর : দু’ভাগে ভাগ হয়ে যায় সমুদ্র, খুলে যায় রহস্যময় রাস্তা! কোথায় রয়েছে এই ‘অলৌকিক’ জায়গা? জেনে নিন

এছাড়া ডেলিভেরি সম্পর্কিত কোনও বার্তা পাঠিয়ে সামান্য টাকা দেওয়ার নামে প্রতারণা করা হয়। আর আপনি যদি লোভ সামলাতে না পেরে কোনও লিঙ্কে ক্লিক বা অ্যাপ ডাউনলোড করেন, তাহলে সর্বস্ব খোয়াতে পারেন। এই সব থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। নিজের তথ্য অজানা কাউকে না দেওয়া থেকে বিরত থাকুন।

এছাড়া যে কোনও লিঙ্কে ক্লিক করা থেকে এড়িয়ে চলুন। কোনও বিষয়ে সঠিন তথ্য জানতে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন । তাছাড়া কোম্পানির গ্রাহক পরিষের সঙ্গে কথাও বলতে পারেন।

দেখুন অন্য খবর :

Latest News

বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে শেখ হাসিনাই অপরিহার্য

১১ জুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ দিন। আমরা যারা ওয়ান-ইলেভেনের অন্ধকার সময় প্রত্যক্ষ করেছি, রাজপথে আন্দোলন করেছি,...

More Articles Like This