33.1 C
Kolkata

দ্বিতীয় দফার ভোটের আগে গোঘাটে আক্রান্ত সাংসদ মিতালী বাগ

Must Read

আরামবাগ: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই উত্তপ্ত আরামবাগ। তৃণমূল সাংসদের উপর হামলার অভিযোগ। দ্বিতীয় দফার ভোটের আগে গোঘাটে (Goghat) আক্রান্ত মিতালী বাগ (TMC MP Mitali Bag)। সোমবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মিতালিকে।অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনায় রিপোর্ট তলব করল মির্বাচন কমিশন।

সোমবার সকাল থেকে চলছে শেষবেলার প্রচার। আরামবাগে এদিন সভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভার আগেই সাংসদের উপর হামলার ঘটনা ঘটল এদিন।অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ির কাচ ভাঙচুর করে। গোটা শরীরে কাচবিদ্ধ হন তৃণমূল সাংসদ। আহত সাংসদ ভর্তি স্থানীয় হাসপাতালে।ঠিক গোঘাট হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময়ই হামলা হয় বলে অভিযোগ। সেখান থেকে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মিতালিকে। এই ঘটনায় কড়া পদক্ষেপের কমিশনের।এফআইআর দায়ের করে আগামী ৫ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিইও মনোজকুমার আগরওয়ালের।

আরও পড়ুন:‘৪ মে-র পর বিজেপির শপথে আসবই’, ব্যারাকপুরে বড় দাবি মোদির

আক্রান্ত তৃণমূল সাংসদ বলেন, “আমার কর্মী-সমর্থকরা বলল তুমি একটু তাড়াতাড়ি এসো। বাড়ি থেকে আসার সময় মাঝরাস্তায় গাড়ি দাঁড় করিয়ে হামলায় চালায় দুষ্কৃতীরা। বড় বড় পাথর দিয়ে, লাঠি নিয়ে আসে। বন্দুক দেখাচ্ছে। আমার নিরাপত্তারক্ষী বলছে ছেড়ে দে। আমার গোটা গাড়ির কাচ ভেঙেছে। কোনওরকমে প্রাণ বেঁচেছে।” তিনি আরও বলেন, “অমিত শাহ ‘উলটে মারধরে’র হুমকি দিয়ে গিয়েছেন। হিমন্ত বিশ্বশর্মাও হুমকি দিয়ে গিয়েছেন। সে কারণে বিজেপি কর্মী-সমর্থকেরা হামলা করছে আমার উপর।

Latest News

রাজ্যে তদন্তে CBI-কে ‘ফ্রি হ্যান্ড’ দিল শুভেন্দু সরকার

কলকাতা: স্বাধীনভাবে তদন্ত করার ক্ষমতা ফিরে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।২০১৮ সালে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে সিবিআই-এর অবাধ...

More Articles Like This