ওয়েব ডেস্ক : ইউরোপজুড়ে (Europe) চলা অস্বাভাবিক তাপপ্রবাহের জেরে ফ্রান্সে (France) তৈরি হল উদ্বেগজনক পরিস্থিতি। প্রচণ্ড গরম থেকে বাঁচতে নদী, হ্রদ, খাল ও সুইমিং পুলে নামার প্রবণতা বেড়ে গিয়েছে। মাত্র পাঁচ দিনের মধ্যে অন্তত ৪০ জনের ডুবে মৃত্যু (Death) হয়েছে বলে জানিয়েছে ফরাসি সরকার। মৃতদের অধিকাংশই কিশোর ও তরুণ, যারা নজরদারি ছাড়াই জলাশয় বা পুলে স্নান করতে নামে বলে খবর।
ক্রমবর্ধমান মৃত্যুর ঘটনায় মঙ্গলবার জরুরি বৈঠকে বসে ফরাসি মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু (Sbastien Lecornu) বলেন, তাপপ্রবাহের কারণে বহু মানুষ স্বস্তির খোঁজে বিভিন্ন জলাশয়ে নামছেন, কিন্তু অসতর্কতার কারণেই একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। তিনি এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
আরও খবর : কাতার গ্যাস প্লান্ট বিস্ফোরণে মৃত ১২ ভারতীয়, আহত আরও ৬৬, শোকবার্তা দূতাবাসের
যুবকল্যাণমন্ত্রী মারিনা ফেরারি জানান, অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে এমন জলাশয়ে, যেখানে কোনও লাইফগার্ড বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তিনি সাধারণ মানুষের উদ্দেশে আবেদন করেন, প্রচণ্ড গরমের সময় অপরিচিত বা নজরদারিহীন জলাশয়ে সাঁতার কাটতে না নামার জন্য।
এদিকে আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী কয়েক দিনে প্যারিসে সর্বোচ্চ তাপমাত্রা (Tempreture) ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। মধ্য ফ্রান্সের কিছু এলাকায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রঁস জানিয়েছে, দেশের অর্ধেকেরও বেশি অঞ্চল বর্তমানে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’-এর আওতায় রয়েছে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেশি থাকায় স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ইউরোপে চরম তাপপ্রবাহের ঘটনা ক্রমশ বাড়ছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও ঘন ঘন দেখা যেতে পারে।
দেখুন অ্য খবর :
