‘ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই, ধনে-মানে-প্রাণে ভাল থাকুন’, ঋতব্রত শিবিরকে বার্তা মমতা’র

Must Read

ওয়েব ডেস্ক: ২১ জুলাইয়ের (July 21) শহিদ দিবসের সমাবেশ থেকে দলত্যাগী এবং বিদ্রোহী তৃণমূল নেতাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সব চোর চলে গিয়েছে। বেঁচে গিয়েছি।” একই সঙ্গে দলকে নতুন প্রজন্মের নেতৃত্বের হাতে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইকে ব্যবহার করে রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা চলছে। তবে তাঁর দাবি, ভয় দেখিয়ে কাউকে সাময়িকভাবে চুপ করানো গেলেও দীর্ঘদিন তা সম্ভব নয়। কর্মীদের উদ্দেশে তিনি লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আরও খবর : ‘আমার চেহারার ৫০ জন ৫০ জায়গায় থাকবে’, বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক মমতার

ঋতব্রত শিবিরকে ‘বিজেপির বি টিম’ বলে কটাক্ষ করে মমতার ভবিষ্যদ্বাণী, ওই টিমও দ্রুত ভেঙে যাবে। ঋতব্রত শিবিরের উদ্দেশে মমতার বার্তা, “ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ধনে-মানে-প্রাণে ভাল থাকুন।” নতুনদের ‘সোনার খনি’ নিয়ে তিনি নতুন করে শুরু করবেন বলে জানান মমতা।

বিদ্রোহী তৃণমূল শিবিরকে নিশানা করে মমতা ঋতব্রত শিবিরকে ‘বিজেপির বি টিম’ বলে কটাক্ষ করে মমতার ভবিষ্যদ্বাণী, ওই টিমও দ্রুত ভেঙে যাবে। ঋতব্রত শিবিরের উদ্দেশে মমতার বার্তা, “ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ধনে-মানে-প্রাণে ভাল থাকুন।” নতুনদের ‘সোনার খনি’ নিয়ে তিনি নতুন করে শুরু করবেন বলে জানান মমতা।

সভামঞ্চ থেকে মমতা আরও জানান, আগামী দিনে নতুন মুখ এবং তরুণ কর্মীদের নিয়েই সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। এদিনের সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), কীর্তি আজাদ, বাবুল সুপ্রিয়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতা-নেত্রী উপস্থিত ছিলেন।

Latest News

শ্রীভূমি পূজোর উল্লেখ, পুজোর আগেই মুক্তি চান সুজিত বসু?

ওয়েব ডেস্ক: সুজিত বসুর (Sujit Bose) মামলায় হল শ্রীভূমি (Shreebhumi) পুজোর উল্লেখ। সামনেই দুর্গাপুজো (Durga Puja)। কলকাতা তথা গোটা...

More Articles Like This