33.8 C
Kolkata

রাজ্যের পাঠানো আধিকারিকদের তালিকার বিষয়ে ব্যাখ্যা চেয়ে পাঠাল CEO দফতর

Must Read

কলকাতা: রাজ্যের পাঠানো আধিকারিকদের তালিকার বিষয়ে ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে CEO দফতর। রাজ্য সরকারের পাঠানো ৮,৫০৫ জন গ্রুপ ‘বি’ অফিসারের (Group B Officers ) তালিকা নবান্নে ফিরিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের দাবি, পাঠানো তালিকা দেখে বোঝা যাচ্ছে না কে কোন গ্রেডের অফিসার, কার ডেজিগনেশন কী, কিংবা কতজন এইআরও পদে রয়েছেন। বিস্তারিত তথ্য-সহ নতুন করে তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে ৮ হাজার ৫০৫ জনের মধ্যে ৬ হাজার জন যোগদান করেছে। এই কর্মীরা কোন পদে কোথায় কাজ করছেন সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর। কমিশন সূত্রে খবর, তালিকাটি অসম্পূর্ণ। সুস্পষ্ট শ্রেণিবিভাগ বা গ্রেড উল্লেখ না থাকায় তা গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ভোটমুখী বাংলায় ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল! কোন পদে কোন IPS?

সুপ্রিম কোর্টে (Supreme Court of India) এসআইআর মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে নির্বাচন কমিশনের আইনজীবীরা অভিযোগ তোলেন, বারবার অনুরোধ সত্ত্বেও পর্যাপ্ত সংখ্যক যোগ্য আধিকারিক দেওয়া হয়নি। এর জেরে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে সমস্যা তৈরি হচ্ছে। জবাবে মুখ্যমন্ত্রী আদালতে স্পষ্ট জানান, প্রয়োজনীয় সংখ্যক যোগ্য কর্মী দিতে রাজ্য প্রস্তুত। ৭ ফেব্রুয়ারি রাজ্য সরকার ঘোষণা করে, এসআইআর প্রক্রিয়ার জন্য ৮,৫০৫ জন গ্রুপ ‘বি’ অফিসার দেওয়া হবে। কিন্তু ৯ ফেব্রুয়ারির শুনানিতে রাজ্যের তরফে স্বীকার করা হয়, ওই সম্পূর্ণ তালিকা আগে কমিশনের কাছে পাঠানো হয়নি।

Latest News

‘টার্মিনাল আইলাইটিস’-এ আক্রান্ত জেসমিন ভাসিন, কী এই কঠিন রোগ?

ওয়েব ডেস্ক: টেলিভিশন (Television) অভিনেত্রী জেসমিন ভাসিন ‘টার্মিনাল আইলাইটিস’ (Terminal Ileitis)-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসতেই...

More Articles Like This