21.2 C
New York

শুনানিতে হাজিরাই দিলেন না প্রায় ৫ লক্ষ, সবচেয়ে বেশি অনুপস্থিত উত্তর ২৪ পরগনায়

Must Read

কলকাতা: ৫০ দিনের ভোটার শুনানি শেষ। শুনানিতে অনুপস্থিতির সংখ্যা এখনও পর্যন্ত ৫ লক্ষ ২৫ হাজার। আজ শনিবার এসআইআরের শুনানির (WB SIR Hearing) শেষ দিন। আজকের মধ্যে এই ভোটাররা উপস্থিত না হলে এই ভোটারদের নাম বাদ যেতে চলেছে। এই ভোটারদের শুনানিতে আসার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু এরা শুনানি কেন্দ্রে উপস্থিত হয়নি বলে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে।

গত ২৭ ডিসেম্বর থেকে এসআইআরের শুনানি শুরু হয়েছিল। ৫০ দিন ধরে চলার পরে শনিবার শেষ হল রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর শুনানি প্রক্রিয়া। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এই দেড় মাসেরও বেশি সময়ে শুনানির জন্য হাজির হননি প্রায় ৫ লক্ষ ভোটার। কমিশন সূত্রে খবর, শনিবার দুপুর ২টো পর্যন্ত বিভিন্ন জেলা থেকে এমনটাই তথ্য পেয়েছে তারা। কমিশন সূত্রে খবর, শুনানিতে গরহাজির থাকা ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। শনিবার দুপুর ২টো পর্যন্ত হিসাবে, সেখানে ১ লক্ষ ৩৮ হাজার ভোটার নোটিস পাওয়ার পরেও শুনানিকেন্দ্রে যাননি বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: রাজ্যের পাঠানো আধিকারিকদের তালিকার বিষয়ে ব্যাখ্যা চেয়ে পাঠাল CEO দফতর

এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রায় ৪৬ হাজার ভোটার শুনানিতে হাজির হননি বলে জানা যাচ্ছে। কলকাতাতেও বহু ভোটার শুনানিতে হাজির হননি। কমিশন সূত্রে খবর, দক্ষিণ কলকাতার ক্ষেত্রে এমন ভোটারের সংখ্যা প্রায় ২২ হাজার। উত্তর কলকাতার ক্ষেত্রে সংখ্যাটি প্রায় ২০০০। কালিম্পঙেও ৪৪০ জন ভোটার শুনানিতে অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত কমিশনের কাছে যা তথ্য এসেছে, তাতে এখনও পর্যন্ত প্রায় ৪ লক্ষ ৯৮ হাজার ভোটারের নাম বাদ যাচ্ছে। পাশাপাশি, অযোগ্য হিসাবে বাদ যাচ্ছে প্রায় ১ লাখ ৬৩ হাজার ভোটারের নাম। এখনও পর্যন্ত মোট ৬ লক্ষ ৬১ হাজার ভোটারের নাম বাদ যাওয়ার একটি হিসাব পাওয়া যাচ্ছে।

Latest News

হারবে জেনে এজেন্সিকে কাজে লাগাচ্ছে, বিস্ফোরক মমতা

ওয়েব ডেস্ক: ভোটের বাদ্যি বেজে গিয়েছে বঙ্গে। নির্বাচনের (West Bengal Assembly Election) মুখে ইডির স্ক্যানারে দেবাশিস কুমার। শুক্রবার সকাল...

More Articles Like This