হাসিনার মৃত্যুদণ্ড বিতর্কে সরব দিলীপ, বাংলাদেশে ‘অবৈধ সরকার’ চলছে বলে দাবি রাজ্যের মন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Seikh Hasina) ঘিরে রাজনৈতিক বিতর্কে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং তাঁর বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের প্রসঙ্গ টেনে বাংলাদেশের বর্তমান প্রশাসনের বৈধতা নিয়েই প্রশ্ন তুললেন তিনি। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপের দাবি, “বাংলাদেশে এখনও অবৈধ সরকার চলছে।”

দিলীপ ঘোষের বক্তব্য, শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তাই তাঁর দেশে ফেরার অধিকার রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তা কাম্য নয়। তবে তিনি আশা প্রকাশ করেন, সে দেশের মানুষই শেষ পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতির সমাধান করবে।

আরও পড়ুন: সেবাশ্রয়ে ‘ভুল চিকিৎসা’, পা হারানো মহিলাকে তলব স্বাস্থ্য ভবনের, অভিষেক-সহ একাধিকের বিরুদ্ধে এফআইআর

প্রসঙ্গত, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ক্ষমতা হারিয়ে ভারতেই আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রাণের ঝুঁকি থাকলেও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে চান। এরপরই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের তরফে জানানো হয়, দেশে ফিরলে আদালতের ঘোষিত সাজা কার্যকর করা হবে।

এই আবহে দিলীপ ঘোষের মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেন, “আমরা চাই, বাংলাদেশে নির্বাচিত সরকার ঠিকমতো কাজ করুক। তবে এটি সে দেশের অভ্যন্তরীণ বিষয়। আশা করি, ওরাই পরিস্থিতি সামলে নেবে।”

তবে উল্লেখযোগ্য, শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অভিযোগ এবং আদালতের রায় নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি মহলে মতভেদ রয়েছে। পাশাপাশি দিলীপ ঘোষের ‘অবৈধ সরকার’ মন্তব্যেরও সরকারি স্তরে কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। ফলে বিষয়টি নিয়ে দুই বাংলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This