লং মার্চ ঠেকাতে ৪ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি, অধিকৃত কাশ্মীরে বাড়ছে উত্তেজনা

Must Read

ওয়েব ডেস্ক : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (Pakistan-Occupied Kashmir) আন্দোলন ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আগামী ১৫ জুলাই ঘোষিত লং মার্চকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, অন্তত ৪ হাজার ফেডারেল কনস্ট্যাবুলারি সদস্য এবং পাকিস্তান রেঞ্জার্সের সাতটি উইং মোতায়েনের জন্য ইসলামাবাদের কাছে আবেদন জানিয়েছে অধিকৃত কাশ্মীরের প্রশাসন।

জানা যাচ্ছে, গত ৮ জুলাই পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ‘অত্যন্ত জরুরি’ এবং ‘গোপনীয়’ চিহ্নিত একটি চিঠি পাঠানো হয়। সেখানে জানানো হয়, বর্তমানে মোতায়েন থাকা বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়। তাই অতিরিক্ত বাহিনী দ্রুত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। আন্দোলনের ডাক দেওয়া জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (JAAC)-এর ক্রমবর্ধমান প্রভাব নিয়েই প্রশাসনের উদ্বেগ বাড়ছে বলেও দাবি করা হয়েছে।

আরও খবর : ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, প্রাণ হারালেন অন্তত ১৫ ভারতীয় পর্যটক!

গোপন নথির দাবি অনুযায়ী, নতুন করে পাঠানো বাহিনীর অর্ধেক সদস্যকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদে সজ্জিত রাখা হবে। বাকি সদস্যদের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এই প্রস্তুতিকে ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে যে, আন্দোলন দমনে আরও কঠোর অবস্থান নিতে পারে পাকিস্তানের প্রশাসন।

উল্লেখ্য, আগামী ২৭ জুলাই আঞ্চলিক নির্বাচনকে ঘিরে অধিকৃত কাশ্মীরে রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। তার আগে ১৫ জুলাই মুজাফফরাবাদ অভিমুখে লং মার্চের ডাক দিয়েছে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি। পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি বিধানসভা আসন বাতিল-সহ একাধিক দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This