ইউরোপের মাটিতে ভারতীয় ফুটবলের নতুন ইতিহাস, হেলসিঙ্কি কাপ জিতল মিনার্ভা

Must Read

ওয়েব ডেস্ক : এক বছর আগে স্বপ্নভঙ্গ হয়েছিল ফাইনালের মঞ্চে। সেই আক্ষেপই যেন এবার শক্তিতে বদলে ফেলল মিনার্ভা অ্যাকাডেমি এফসি (Minerva Academy FC)। ফিনল্যান্ডের হেলসিঙ্কি কাপে (Helsinki Cup) দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে ফাইনালে স্বাগতিক ক্লাব এইচজেকে-কে (HJK) ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল ভারতীয় দল। এই প্রথম কোনও ভারতীয় ক্লাব এই মর্যাদাপূর্ণ যুব ফুটবল প্রতিযোগিতার ট্রফি নিজেদের দখলে আনল।

শুধু ট্রফি জয়ই নয়, গোটা টুর্নামেন্ট জুড়েই প্রতিপক্ষের উপর কার্যত আধিপত্য বিস্তার করেছে মিনার্ভা (Minerva Academy FC)। গ্রুপ পর্ব থেকে নকআউট, প্রতিটি ম্যাচেই আক্রমণাত্মক ফুটবলে মুগ্ধ করেছে তারা। একের পর এক বড় ব্যবধানে জয়ের পাশাপাশি গোলের সংখ্যাতেও ছিল রেকর্ড ছোঁয়ার ছাপ। এফসি ভালত্তির বিরুদ্ধে ৬-১, হেলসিঙ্গিন পাল্লোসেউরার বিরুদ্ধে ৯-১ এবং ইবিকে-র বিরুদ্ধে ১১-০ গোলের বিশাল জয় তুলে নেয় তারা। এরপর নকআউট পর্বেও একই ছন্দ বজায় রেখে শেষ ৩২-এ ১৯-০, কোয়ার্টার ফাইনালে ৬-০ এবং সেমিফাইনালে ৯-০ ব্যবধানে জয় তুলে ফাইনালের টিকিট নিশ্চিত করে মিনার্ভা। আক্রমণভাগে টি কিপগেন, ইয়োহেনবা, রিমোসন, হাওকিপ, নংদ্রেন, পাইখোম্বাদের পারফরম্যান্সই প্রতিপক্ষের রক্ষণকে বারবার ভেঙে দিয়েছে।

আরও খবর : ফিফা কি আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দিচ্ছে? ‘ফিক্সিং’ বিতর্কে মুখ খুলে কড়া জবাব স্কালোনির

শিরোপা নির্ধারণী ম্যাচে অবশ্য আগের ম্যাচগুলোর মতো সহজ রাস্তা ছিল না। বর্তমান চ্যাম্পিয়ন এইচজেকে শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তবে গোটা ম্যাচে ধৈর্য ধরে খেলেই সুযোগ কাজে লাগায় মিনার্ভা (Minerva Academy FC)। একমাত্র গোলের সুবাদে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে ট্রফি নিজেদের করে নেয় ভারতীয় দল। গতবার যেখানে রানার্স হয়েই থামতে হয়েছিল, সেখানে এবার চ্যাম্পিয়ন হয়ে ফিনল্যান্ড ছাড়ল তারা।

ইউরোপে মিনার্ভার (Minerva Academy FC) সাফল্যের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। এর আগে নরওয়ে কাপ, ডেনমার্কের ডানা কাপ এবং স্পেনের এমআইসি কাপে নজরকাড়া পারফরম্যান্স করে ভারতীয় ফুটবলকে নতুন পরিচিতি এনে দিয়েছিল দলটি। হেলসিঙ্কি কাপ জয়ের পর এবার তাদের পরবর্তী গন্তব্য সুইডেন। সামনে রয়েছে বিশ্বের অন্যতম বড় যুব ফুটবল প্রতিযোগিতা গোথিয়া কাপ। সেই মঞ্চেও একই ছন্দ ধরে রাখতে আত্মবিশ্বাসী মিনার্ভা।

দেখুন অন্য খবর :

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This