নন্দীগ্রাম থেকেই রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা, ১৫ জুন সভা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Must Read

নন্দীগ্রাম: মুখ্যমন্ত্রী হওয়ার পর দ্বিতীয়বার নন্দীগ্রামে (Nandigram) জনসভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগামী ১৫ জুন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দির মাঠে ধন্যবাদ জ্ঞাপন সভা করবেন তিনি। একই সঙ্গে সেখান থেকেই রাজ্যজুড়ে শুরু হতে চলা তিনদিনের জনকল্যাণ শিবির কর্মসূচিরও আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, ১৫, ১৬ ও ১৭ জুন রাজ্যের বিভিন্ন প্রান্তে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে। তার উদ্বোধন নন্দীগ্রাম থেকেই করবেন শুভেন্দু অধিকারী। এর আগে মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রাম কলেজ মাঠ সংলগ্ন এলাকায় একটি ধন্যবাদ জ্ঞাপন সভা করেছিলেন তিনি। এবার রেয়াপাড়ার সভাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে।

আরও পড়ুন: উত্তরপাড়ার তৃণমূল কাউন্সিলারকে মারধরের অভিযোগ, ছাড়া হল না অন্তঃসত্ত্বা স্ত্রীও

সভা উপলক্ষে জোরকদমে চলছে প্রস্তুতি। রবিবার মাঠ পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিক, জেলা পুলিশের কর্তারা এবং স্থানীয় বিজেপি জনপ্রতিনিধিরা। নিরাপত্তা ব্যবস্থা, মঞ্চ নির্মাণ, জনসমাগম নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।

প্রশাসন সূত্রে খবর, নন্দীগ্রামের বিএমটি হাই স্কুল এবং কালীচরণপুর এলাকায় আয়োজিত দুটি জনকল্যাণ শিবিরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান কর্মসূচির সূচনা করার কথা রয়েছে।

তিনদিনের এই জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্পভিত্তিক আলাদা কাউন্টার থাকবে। অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি, বার্ধক্য ভাতা-সহ একাধিক সামাজিক সুরক্ষা ও জনমুখী প্রকল্পের সুবিধা সম্পর্কে তথ্য ও আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর নন্দীগ্রাম সফর ও জনকল্যাণ শিবিরের উদ্বোধনকে ঘিরে এলাকায় ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহ তুঙ্গে।

Latest News

বর্ষা বিদায়ের পরেই কি বাড়বে ঘূর্ণিঝড়ের আশঙ্কা? ইসরোর পূর্বাভাস ঘিরে নজরে বঙ্গোপসাগর

ওয়েব ডেস্ক : বর্ষা শেষ হওয়ার পর দেশের আবহাওয়ার দিকে বাড়তি নজর রাখছেন বিজ্ঞানীরা। বিশেষ করে অক্টোবর থেকে ডিসেম্বর—এই...

More Articles Like This