বলরামপুর: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) ভোটপর্ব শেষ। এখন অপেক্ষা শুধু ৪ মে ফল ঘোষণার। এই আবহেই বলরামপুর (Balarampur) বিধানসভার তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী শান্তিরাম মাহাতোকে (Shantiram Mahato) ঘিরে বাড়ছে জল্পনা। ফলাফল নিয়ে কী ভাবছেন তিনি?
পুরুলিয়া জেলায় প্রথম দফার ভোট ২৩ এপ্রিল শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে, ইভিএমের সামান্য যান্ত্রিক সমস্যাকে বাদ দিলে বড় কোনও অশান্তির খবর মেলেনি।
আরও পড়ুন: গণনার আগেই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী! স্ট্রং রুমের সামনে কী ব্যবস্থা? দেখুন
একসময় এই কেন্দ্রের বিধায়ক ছিলেন শান্তিরাম মাহাতো। ২০১৬ সালে জিতে মন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। তবে ২০২১-এ বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাতোর কাছে অল্প ব্যবধানে হেরে যেতে হয় তাঁকে। তবে ২০২৬-এ ফের তাঁর ওপর ভরসা রেখেছে দল। আর ভোটের পর থেকেই ময়দানে সক্রিয় তিনি।
নিজের বাসভবনে দলীয় কর্মীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন, পাশাপাশি বুথে বুথে ঘুরে সংগঠনের খোঁজখবর নিচ্ছেন। কোথায় কত লিড হতে পারে, সেই হিসেবও শুরু করে দিয়েছেন। সব মিলিয়ে, ফল ঘোষণার আগে আত্মবিশ্বাসী শান্তিরাম আবারও বলরামপুর দখলের আশায় তৃণমূল প্রার্থী।
