12.8 C
New York

ভোটে জিতেই গান বদল বিজেপির! ‘পালটেছে এইবার’ গানে নয়া বার্তা পদ্ম শিবিরের

Must Read

ওয়েব ডেস্ক: গান যে শুধুমাত্র বিনোদন নয়, রাজনৈতিক প্রচারেরও শক্তিশালী হাতিয়ার, তা আবারও প্রমাণ হল বাংলার বুকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের (TMC) ‘খেলা হবে’ (Khela Hobe Song) গান যেমন রাজ্য রাজনীতিতে সাড়া ফেলেছিল, তেমনই ২০২৬-এর নির্বাচনের (Assembly Election 2026) আগে বিজেপির (BJP) ‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’ (Paltano Dorkar Song) গানটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এবার সেই গানেরই অন্য এক ভার্সন সামনে এনে চমক দিল পদ্ম শিবির।

রাজ্যে ক্ষমতায় আসার পরই প্রচারের স্লোগানে পরিবর্তন আনল গেরুয়া শিবির। ‘পালটানো দরকার’ থেকে এবার সুর বদলে হয়েছে ‘পালটেছে এইবার, এল বিজেপি সরকার’ (Palteche Eibar Song)। একই সুরে নতুন লিরিক্সে তৈরি এই গান ইতিমধ্যেই প্রকাশ করেছে বিজেপি। গানের ভিডিওতে একাধিকবার দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পাশাপাশি গানজুড়ে তুলে ধরা হয়েছে ‘ভয় নয়, ভরসা’র বার্তা। শিক্ষা ব্যবস্থার উন্নতি, আইনশৃঙ্খলা জোরদার এবং বেকারত্ব দূর করার মতো একাধিক প্রতিশ্রুতিও তুলে ধরা হয়েছে এই নতুন গানে।

আরও পড়ুন: কে হবেন বিজেপির পরিষদীয় দলনেতা? শাহি বৈঠকেই চূড়ান্ত হবে নাম

উল্লেখ্য, ‘খেলা হবে’ গানটি ২০২১ সালে তৃণমূলের প্রচারের অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছিল। শুধু কর্মী-সমর্থকরাই নয়, দলের শীর্ষ নেতৃত্বের মুখেও শোনা গিয়েছিল এই স্লোগান। ২০২৬-এর নির্বাচনেও সেই গানের ব্যবহার অব্যাহত ছিল। অন্যদিকে, বিজেপির ‘পালটানো দরকার’ গানটিও নির্বাচনের আগে ব্যাপক সাড়া ফেলে। এই গান দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক কেন্দ্রীয় নেতার মুখে শোনা যায় এই স্লোগান। নির্বাচনের আগে তৃণমূল সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে এই গান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলেই রাজনৈতিক মহলের মত।

দেখুন আরও খবর:

Latest News

মমতা সরকারের সামাজিক প্রকল্প কি বন্ধ হচ্ছে? বৈঠকে বড় সিদ্ধান্ত শুভেন্দুর

কলকাতা: রাজ্যে পালাবদলের পর আগের সরকারের সামাজিক প্রকল্প চালু থাকবে কি না তা নিয়ে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠেছিল সানুষের...

More Articles Like This