Forbidden

You don't have permission to access th1s resource.

দলের স্পিকার পদপ্রার্থী হিসাবে রথীন্দ্র বসুকে বেছে নিল বিজেপি! - KolkataTV
32.2 C
Kolkata

দলের স্পিকার পদপ্রার্থী হিসাবে রথীন্দ্র বসুকে বেছে নিল বিজেপি!

Must Read

ওয়েব ডেস্ক : কে হবেন রাজ্যে বিধানসভার স্পিকার (Speaker)? তা নিয়ে জোর জল্পনা চলছিল। প্রথমে শোনা যাচ্ছিল তাপস রায়ের নাম। কোনও কোনও মহল আবার স্বপন দাশগুপ্ত, সজল ঘোষদের নামও বলেছিলেন। তবে এই সব নামকে পিছনে ফেলে স্পিকার হচ্ছেন উত্তরবঙ্গের সংঘ ঘনিষ্ঠ নেতা রথীন্দ্র বসু (Rathindra Bose)। তাঁকেই বেছে নিয়েছে গেরুয়া শিবির (BJP)।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) লিখেছেন, “কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক, সম্মানীয় শ্রী রথীন্দ্র বোস মহাশয়কে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমার স্থির বিশ্বাস তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন।”

আরও খবর : হাইকোর্ট চত্বরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ, মমতাকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান

নিয়ম বলছে, বিধায়কদের শপথের পরেই স্পিকার পদে নির্বাচন (Election of Speaker) হবে। আর এই নির্বাচনে বিরোধীরা যদি পাল্টা প্রার্থী না দেয়, তাহলে রথীন্দ্র বসুকেই (Rathindra Bose) সর্বসম্মতিক্রমেই স্পিকার নির্বাচিত করা হবে। বলে রাখা দরকার, রথীন্দ্রনাথ আগে ছিলেন রাজ্যের বিজেপি সহ সভাপতি। উত্তরবঙ্গে দলের হয়ে একাধিক সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এবার কোচবিহার দক্ষিণে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি। ২০ হাজারে বেশি ভোটে জয়ীও হয়েছেন। আর দীর্ঘদিন ধরে তিনি আরএসএসের সঙ্গে যুক্ত। আর তাঁকেই এবার স্পিকার হিসেবে বেছে নিল গেরুয়া শিবির।

এ নিয়ে রথীন্দ্র বসু (Rathindra Bose) বলেছেন, দলের দেওয়া দায়িত্ব আমি পালন করব। তিনি আরও বলেছেন, তৃণমূলের সময়ে বিধানসভায় বিরোধীরা বলতে পারতেন না। তবে এই তত্ত্বে বিশ্বাস করে না বিজেপি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। এদিকে শুক্রবার বিধানসভায় স্পিকার নির্বাচন হবে। বিরোধী দলগুলি এই নির্বাচনে অংশ নেবে কি না, তা স্পষ্ট নয়।

দেখুন অন্য খবর :

Latest News

একই হাসপাতালে পরপর দুই রোগী নিখোঁজ! আর জি করে বেড থেকে উধাও, বাড়ছে প্রশ্ন

ওয়েব ডেস্ক : আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (RG Kar Hospital) থেকে পরপর দুই রোগী (Patient) নিখোঁজ...

More Articles Like This