২১ জুলাইয়ের সমাবেশে কার ভিড় বেশি? কড়া নজর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের!

Must Read

ওয়েব ডেস্ক: ২১ জুলাইয়ের (21 July) শহিদ দিবসকে কেন্দ্র করে তৃণমূলের দুই শিবিরের পৃথক সমাবেশে নজর রয়েছে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বের! সূত্রের খবর, কলকাতার বিভিন্ন সভাস্থলের পরিস্থিতি, ভিড়ের চিত্র দিল্লিতে পাঠানো হচ্ছে। কে কী বলছে সে দিকেও খোঁজ রাখা হচ্ছে।

বর্তমানে সংসদের অধিবেশন চলায় বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দিল্লিতে রয়েছেন। সেখান থেকেই তিনি কলকাতার রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছেন বলে সূত্রের খবর। শুধু জনসমাগমই নয়, বিভিন্ন সভায় নেতাদের বক্তব্যও পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও খবর : একুশের মঞ্চে হামলার অভিযোগ, পুলিশের পদক্ষেপ জানতে চাইল হাইকোর্ট

সূত্রের খবর, প্রাথমিকভাবে নব ঋতব্রতপন্থী তৃণমূলের তুলনায় কালীঘাট তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে জনসমাগম বেশি হওয়ায় কিছুটা হলেও চিন্তিত বিজেপি নেতৃত্ব।

উল্লেখ্য, ২১ জুলাইয়ের তিনটি সমাবেশ কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল শিবিরের সভা তারামণ্ডলের কাছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির সভার আয়োজন হয়েছে মেয়ো রোডে। কংগ্রেসের সভা শহিদ মিনারে। অন্যদিকে এনসিপিআই সদস্যরা দিল্লির রাজঘাটে স্মরণ সভার আয়োজন করেন। তবে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সভাতে বেশ জমায়েত দেখা যায়।

Latest News

ইমিগ্রেশন ছাড়াই মিউনিখের বিমানে ৩ ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

ওয়েব ডেস্ক : ৪ সেপ্টেম্বর ভোরে অমৃতসর থেকে এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে দিল্লিতে পৌঁছন তিন ইতালীয় নাগরিক (Italian...

More Articles Like This