দিল্লির রাজঘাটে শহীদ তর্পন সুদীপ-কাকলিদের

Must Read

ওয়েব ডেস্ক: কলকাতার (Kolkata) বাইরে এ বার দিল্লির (Delhi) রাজঘাটেও পালিত হল ২১ জুলাইয়ের (July 21) শহিদ স্মরণ কর্মসূচি। পূর্বনির্ধারিত সূচি মেনেই এনসিপিআইয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন সম্প্রতি তৃণমূল কংগ্রেস (TMC) ছেড়ে নতুন দলে যোগ দেওয়া একাধিক সাংসদ। তাঁদের মধ্যে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠান।

শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) বলেন, ‘কে বা কারা কোথায় কী করেছে, তা আমার জানা নেই। আমরা এখানে শহিদ তর্পণ করলাম। শহিদদের স্মরণ করলাম।’

আরও খবর : সংসদ অভিযানের আগে ‘যোগাযোগ’ কেন্দ্রের! দাবি সিজেপির

তবে এদিন রাজনৈতিক বার্তাও দেন বারাসতের সাংসদ। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের আগের সরকার দুর্নীতির কারণে মানুষের আস্থা হারিয়েছিল এবং তার প্রভাব ভোটের ফলাফলেও দেখা গিয়েছে। যদিও এই মন্তব্যের বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২১ জুলাইয়ের তিনটি সমাবেশ কলকাতায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল শিবিরের সভা তারামণ্ডলের কাছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির সভার আয়োজন হয়েছে মেয়ো রোডে। কংগ্রেসের সভা শহিদ মিনারে। এনসিপিআই সদস্যরা দিল্লির রাজঘাটে স্মরণ সভার আয়োজন করেন।

Latest News

ইরান-সৌদি-আমিরশাহির বিরোধের মাঝেও বড় সাফল্য ভারতের

ওয়েব ডেস্ক : ব্রিকসের (BRICS Summit) যৌথ বিবৃতি ঘিরে তীব্র মতপার্থক্যের মধ্যেও শেষ পর্যন্ত ঐকমত্য তৈরি করতে সক্ষম হল...

More Articles Like This