কাব্য-অনিরুদ্ধর সম্পর্কে সিলমোহর! ২১ নভেম্বর বিয়ে করছেন তাঁরা

Must Read

ওয়েব ডেস্ক : জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর (Anirudh Ravichander) ও সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্য মারানের (Kavya Maran) বিয়ে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির দফতরের সোশ্যাল মিডিয়ার পোস্টে জানানো হয়েছে, কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিবাহোত্তর সংবর্ধনা আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। যদিও অনিরুদ্ধ কিংবা কাব্যর তরফে এ বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

মুখ্যমন্ত্রীর সরকারি এক্স হ্যান্ডলে প্রকাশিত পোস্ট অনুযায়ী, সান গ্রুপের চেয়ারম্যান কলানিথি মারান ও তাঁর স্ত্রী কাবেরী মারান হায়দরাবাদের জুবিলি হিলসে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁকে তাঁদের মেয়ের বিবাহোত্তর সংবর্ধনায় আমন্ত্রণ জানান। সেই পোস্টেই কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের অনুষ্ঠানের তারিখ উল্লেখ করা হয়েছে।

আরও খবর : মোদি সরকারের বিরুদ্ধে পোস্ট করতে ১৫ লক্ষ টাকার প্রস্তাব? ইমরান খানের নামে ভাইরাল ছবি নিয়ে বড় তথ্য

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ১১ নভেম্বর গ্রিসে বিয়ে করতে পারেন অনিরুদ্ধ ও কাব্য। তবে বিয়ের তারিখ ও স্থান নিয়ে এখনও পর্যন্ত অনিরুদ্ধ বা কাব্য কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

এর আগেও তাঁদের সম্পর্ক ও বিয়ে নিয়ে একাধিকবার জল্পনা ছড়িয়েছে। ২০২৫ সালের জুন মাসে বিয়ের গুঞ্জন নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে অনিরুদ্ধ সেই সময়ে গুজব না ছড়ানোর আবেদন করেছিলেন। চলতি বছরের জুন মাসে অনিরুদ্ধের কাকা তথা অভিনেতা ওয়াই জি মহেন্দ্রর মন্তব্যও বিয়ের জল্পনায় নতুন মাত্রা যোগ করে।

তামিল চলচ্চিত্র জগতের জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ‘লিও’, ‘ইন্ডিয়ান ২’, ‘ভেট্টাইয়ান’ এবং ‘কুলি’-র মতো ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন। অন্যদিকে, কাব্য মারান সান গ্রুপের চেয়ারম্যান কলানিথি মারানের মেয়ে এবং সান টিভি নেটওয়ার্কের এক্সিকিউটিভ ডিরেক্টর। পাশাপাশি, তিনি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের মালিক হিসেবেও পরিচিত।

Latest News

স্ত্রীকে খুনের পর আত্মঘাতী গুরুগ্রামের সফটওয়্যার ইঞ্জিনিয়ার!

ওয়েব ডেস্ক : গুরুগ্রামের (Gurugram) অভিজাত আবাসনে দম্পতির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের...

More Articles Like This