আলিপুর পুলিশ ট্রেনিং সেন্টারের শৌচালয়ে কমান্ডোর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

Must Read

ওয়েব ডেস্ক : আলিপুরের (Alipur) পুলিশ ট্রেনিং সেন্টারে চাঞ্চল্যকর ঘটনা। শনিবার সকালে কমান্ডো ব্যারাকের চারতলার শৌচালয় থেকে দীপক তামাং নামে ৪৯ বছরের এক পুলিশ অফিসারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শৌচালয়টি ভিতর থেকে বন্ধ ছিল বলে জানা গিয়েছে। দরজা ভেঙে পুলিশকর্মীরা ভিতরে ঢুকে তাঁকে পাইপলাইনের সঙ্গে গামছার ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।

ঘটনার খবর পাওয়ার পর সহকর্মীরা দ্রুত দীপককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পিটিএস সূত্রে জানা গিয়েছে, দীপক তামাং কালিম্পংয়ের সাত মাইল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কলকাতা পুলিশের কমান্ডো হিসেবে বেশ কয়েক বছর ধরে কর্মরত ছিলেন এবং ডিআই পদে ছিলেন বলে জানা গিয়েছে।

আরও খবর :  নতুন বছরের শুরুতেই খুলবে কবি সুভাষ মেট্রো? বৃষ্টিতে কাজের গতি কমায় বাড়ছে সংশয়

পুলিশের প্রাথমিক অনুমান, দীপক আত্মহত্যা করে থাকতে পারেন। তদন্তকারীরা জানিয়েছেন, তাঁর গলায় ফাঁসের দাগ পাওয়া গিয়েছে। তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ট্রেনিং সেন্টারে দীপকের মৃত্যুতে সহকর্মীদের মধ্যেও শোকের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও এফআইআর দায়ের হয়নি। তবে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে।

Latest News

কুড়মিদের দীর্ঘদিনের দাবি মেনে কুড়মালি ভাষা অষ্টম তফসিলে! করম পরবের মঞ্চে বড় ঘোষণা শুভেন্দুর

ওয়েব ডেস্ক : কুড়মিদের (Kurmi Community) দীর্ঘদিনের দাবি মেনে কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। রবিবার পুরুলিয়ার...

More Articles Like This