১০ জন হয়েও মহামেডানকে হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান, ৮ বছর পর ট্রফি সবুজ-মেরুনের

Must Read

ওয়েব ডেস্ক : কলকাতা লিগে (Kolkata League) রুদ্ধশ্বাস ম্যাচে মহামেডান স্পোর্টিংকে (Mohammedan Sporting) ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল মোহনবাগান (Mohun Bagan)। বারাসত স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সবুজ-মেরুন। একের পর এক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ২৬ মিনিট পর্যন্ত। লালিয়ানজুয়ালা ছাংতের মাপা ক্রস থেকে দুরন্ত হেডে মোহনবাগানকে এগিয়ে দেন সাহাল আবদুল সামাদ।

তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে সমতা ফেরায় মহামেডান। ৪২ মিনিটে থাংখিমার পাস থেকে ডান দিক দিয়ে উঠে জোরালো শটে গোল করেন লালরেমসাঙ্গা। ১-১ গোলে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোলের সুযোগ তৈরি করে মোহনবাগান। তবে ৫৪ মিনিটে কিয়ান নাসিরির হেড লক্ষ্যে রাখতে পারেনি। এরপর ম্যাচে আসে বড় মোড়।

আরও খবর :  চিফ সিলেক্টর পদ ছাড়ছেন অজিত আগরকর, নতুন নির্বাচকের খোঁজ শুরু করবে বিসিসিআই

৫৯ মিনিটে মোহনবাগানের বক্সে ঢুকে পড়া মহামেডানের লালরেমসাঙ্গাকে ফেলে দেন গোলরক্ষক দীপ্রভাত। রেফারি পেনাল্টির পাশাপাশি দীপ্রভাতকে সরাসরি লাল কার্ড দেখান। ১০ জনের মোহনবাগানকে (Mohun Bagan) আরও চাপে ফেলে ৬৩ মিনিটে পেনাল্টি থেকে মহামেডানকে এগিয়ে দেন মহিতোষ রায়। স্কোরলাইন দাঁড়ায় ২-১। তবে সংখ্যায় কম হলেও হাল ছাড়েনি মোহনবাগান। ৭০ মিনিটে ফের গোল করে সমতা ফেরান সাহাল।

এর মাত্র তিন মিনিট পরেই ম্যাচের ফল বদলে দেন সায়ন বন্দ্যোপাধ্যায়। ৭৩ মিনিটে তাঁর গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখেই জয় তুলে নেয় সবুজ-মেরুন। মহামেডানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের সুবাদে ৮ বছর পর কলকাতা লিগের চ্যাম্পিয়ন হল মোহনবাগান। একাধিক নাটকীয় মুহূর্তের পর মরশুমের প্রথম ট্রফিও উঠল সবুজ-মেরুনের হাতে।

Latest News

টানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক! ধর্মঘটের ডাক কর্মী ইউনিয়নের, জরুরি বৈঠক অর্থমন্ত্রকের

ওয়েব ডেস্ক : ফের ব্যাহত হতে পারে দেশের ব্যাঙ্কিং পরিষেবা । সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০...

More Articles Like This