29 C
Kolkata

নির্বাচনের পরও ‘অনির্দিষ্টকাল’ রাজ্যে থাকবে ৫০ হাজার কেন্দ্রীয় বাহিনী!

Must Read

কলকাতা: ছাব্বিশে বঙ্গে রক্তপাতহীন সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কোমর বেঁধেছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটের (WB Assembly Election 2026) একমাস আগে থেকে এখানে মোতায়েন করা হয়েছে বিপুল কেন্দ্রীয় বাহিনী। এবার নির্বাচন কমিশন জানাল, ভোট পরবর্তী হিংসার আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য জওয়ান মোতায়েন থাকবে রাজ্যে! গণনার পরেও রাজ্যে থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force)। আগে জানানো হয়েছিল গণনার পরে ২০০ কোম্পানি বাহিনী থাকবে। এখন আরও ৩০০ কোম্পানি বাড়ানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আরও বেশি জওয়ান থাকবেন।

পশ্চিমবঙ্গে এবার নজিরবিহীন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। সেজন্য ভোটের আগেই রাজ্যে আসছে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে প্রথম দফার ২৪০ কোম্পানি বাহিনী এসে পৌঁছছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। দ্বিতীয় দফার ২৪০ কোম্পানি বাহিনী কোথায় কোথায় মোতায়েন করা হবে তার তথ্যও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসার ওপর নজর রাখা ও তা নিয়ন্ত্রণে রাখতে ভোটগণনা শেষ হওয়ার পরেও নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচন কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৫০০ কোম্পানি বাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোটগণনা শেষ হওয়ার পরেও পশ্চিমবঙ্গে থাকবে। রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে তাদের মোতায়েন রাখা হবে। কমিশনের আরও সিদ্ধান্ত ইভিএম, স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রের নিরাপত্তার জন্য সিএপিএফ-এর ২০০টি কোম্পানি রাজ্যে রাখা হবে। গণনা প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা কমিশনের নির্দেশ মতো নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালন করবে। এখানেই কমিশনের ‘অতি-সক্রিয়তা’ নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন: অমিত শাহকে বাংলায় ৩৬৫ দিন থাকার চ্য়ালেঞ্জ মমতার!

Latest News

কলকাতার একাধিক পাম্পে এবার মিলবে ইথানল মিশ্রিত তেল!

ওয়েব ডেস্ক : শহরের একাধিক পেট্রল পাম্পে এবার থেকে পেট্রলের পাশাপাশি ইথানল-ভিত্তিক তেল (Ethanol-blended fuel) পাওয়া যাবে।, আমদানি করা...

More Articles Like This