“খেলা বোঝে না, শুধু হিংসে করে,” ইডেনে হারের পরেই বিস্ফোরক KKR অধিনায়ক

Must Read

ওয়েব ডেস্ক: গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) ঢেলে সাজিয়েছিল কর্তৃপক্ষ। দেশ-বিদেশের অনেক তারকাকে দলে নেওয়া হয়েছিল নিলামের টেবিল থেকে। কিন্তু তার পরেও হাল ফেরেনি কেকেআর-এর। চলতি মরশুমের (IPL 2026) প্রথম একজোড়া ম্যাচেই একতরফাভাবে হেরেছে নাইটরা। বৃহস্পতিবার তো ঘরের মাঠেই হেরেছে পার্পল ব্রিগেড। ব্যাটিং থেকে বোলিং- দুই ম্যাচে দলের দুই বিভাগেই স্পষ্ট হয়েছে ব্যর্থতার ছাপ।

ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ২২৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে কেকেআর। ওপেন করতে নেমে রাহানে (Ajinkya Rahane) ১০ বলে মাত্র ৮ রান করে আউট হন। তাঁর ইনিংসে ছিল না কোনও বাউন্ডারি, স্ট্রাইক রেট মাত্র ৮০, যা টি-২০ ফর্ম্যাটের চাহিদার সঙ্গে একেবারেই বেমানান। ফলে পাওয়ার প্লে-তেই ম্যাচের রাশ হাতছাড়া করে ফেলে নাইটরা। রাহানের এমন ইনিংস কেকেআরের পরিকল্পনাকেই ধাক্কা দিচ্ছে বলেই মত ক্রিকেটমহলের একাংশের।

আরও পড়ুন: ভেঙে চুরমার নারিনের রেকর্ড! ছোট্ট ইনিংসে ‘বিরল’ নজির KKR–এর এই ব্যাটারের

তবে সমালোচনা নিয়ে একেবারেই মাথা ঘামাতে নারাজ রাহানে। ম্যাচ শেষে স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠতেই তীব্র প্রতিক্রিয়া দেন তিনি। তাঁর দাবি, “২০২০ সাল থেকে আমার স্ট্রাইক রেট দেশের মধ্যে সেরা। যারা সমালোচনা করছেন, তাঁরা হয়তো আমার খেলা দেখেন না, অথবা বুঝতে চান না।” এখানেই থেমে না থেকে সমালোচকদের ‘খেলা না বোঝা’ নিয়েও কটাক্ষ করেন তিনি।

যদিও পরিসংখ্যান অন্য কথা বলছে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রাহানের স্ট্রাইক রেট ১১৩.২৯, আর আইপিএলে তা ১২৫.৩২, যা বর্তমান টি-২০ মানদণ্ডে খুব একটা উল্লেখযোগ্য নয়। ফলে তাঁর বক্তব্য ও বাস্তব পরিসংখ্যানের মধ্যে ফারাক নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।

দেখুন আরও খবর:

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This