31.1 C
Kolkata

বিধানসভা ভিত্তিক ফর্ম ৬-এর তথ্য প্রকাশ করার দাবি তৃণমূলের, দেখুন বড় খবর

Must Read

ওয়েব ডেস্ক : সম্প্রতি কমিশনে (Election Commission) গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলে (TMC) প্রতিনিধিরা। সেখানে ফর্ম ৬ (Form 6) নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেছিলেন, কীভাবে বিপুল সংখ্য এই ফর্ম সিইও দফতরে এসে জমা পড়েছে? এছাড়া সেই ফর্ম ৬ প্রকাশের দাবি জানিয়েছিলেন তিনি। শুক্রবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল সিইও দফতরে গিয়েছিলেন। তাঁরা বিধানসভা ভিত্তিক এই ফর্ম ৬ প্রকাশ করার দাবি জানানো হয়েছিল। এমনকি সিসিটিভি ফুটেজ দেখানোরও দাবি জানানো হয়েছে।

এদিন সিইও দফতরে তৃণমূলের যে প্রতিনিদি দল গিয়েছিল তাতে ছিলেন, শশী পাঁজা (Shashi Panja), অরুপ বিশ্বাস (Aroop Biswas) সহ চার জন। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, যে ফর্ম জেলা নির্বাচনী আধিকারিক, রিটার্নিং অফিসার বা এইআরও-র কাছে জমা দেওয়ার কথা, সেই ফর্ম কীভাবে সিইও দফতরে এল? এবার তা প্রকাশ্যে নিয়ে আসার দাবিও জানানো হয়েছে। তৃণমূলের প্রতিনিদি দল জানিয়েছে, যত সংখ্যক ফর্ম ৬ জমা পড়েছে তা প্রকাশ করবে সিইও দফতর।

আরও খবর : স্ট্র্যান্ড রোডে কড়া নিরাপত্তা, অনির্দিষ্টকালের জন্য বন্ধ মিলেনিয়াম পার্ক-ফেরিঘাট

এছাড়া ভবানীপুরের রিটার্নিং অফিসার সুরজিৎ রায়কে নিয়েও এদিন অভিযোগ জানিয়েছেন তৃণমূলের (TMC) প্রতিনিধি দল। তাঁর পরিবর্তে তিনটি নাম দেওযার কথা বলা হয়েছিল। কিন্তু এর পরেও কোনও ধরণের ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তৃণমূলের।

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, নন্দীগ্রাম ২ ব্লকের বিডিও ছিলেন সুরজিৎ রায়। তিনি রাজ্যের বিররোধী দলনেতা তথা আসন্ন নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ। সেই কারণে তাঁকে সরানোর দাবি জানানো হয়েছিল। এ নিয়ে মুখ্য সচিবের তরফে প্যানেলে তিনজনের নাম দেওয়ার পরও ব্যবস্থা নেয়নি অভিযোগ জানিয়েছে তৃণমূল। এ নিয়ে এদিন শশী পাঁজা জানিয়েছেন, ঘনিষ্ঠতার যে অভিযোগ উঠেছে তা প্রমাণ করার কথাও প্রতিনিধি দলকে জানিয়েছে কমিশন।

দেখুন অন্য খবর :

Latest News

প্রয়াত তীজান বাঈ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক : ভারতের প্রখ্যাত পাণ্ডবণী শিল্পী (Pandavani singer) এবং পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত তীজান বাঈ (Teejan Bai) আর নেই। রবিবার...

More Articles Like This