রাজঘাটে একুশের শ্রদ্ধার্ঘ্য, ‘কার্গিলের শহিদরাও শহিদ’ মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের

Must Read

নয়াদিল্লি: একুশে জুলাই শহিদ দিবস (21 July Sahid Diwas) উপলক্ষে এ বছর কলকাতার (Kolkata) পাশাপাশি দিল্লির (Delhi) রাজঘাটেও (Rajghat) শ্রদ্ধার্ঘ্য জানাল এনসিপিআই (NCPI)  নেতৃত্ব। সংসদের বর্ষাকালীন অধিবেশনের মাঝেই রাজঘাটে উপস্থিত হয়ে ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের শহিদদের স্মরণ করেন দলের সাংসদরা। সেই অনুষ্ঠানেই বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা।

মঙ্গলবার রাজঘাটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১২ জন সাংসদ শহিদ স্মরণ অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন শতাব্দী রায়, ইউসুফ পাঠান, কাকলি ঘোষ দস্তিদার-সহ একাধিক নেতা। তবে দেব, জুন মালিয়া, সায়নী ঘোষ-সহ কয়েকজন সাংসদ অনুষ্ঠানে যোগ দেননি।

আরও পড়ুন: একুশের মঞ্চে হামলার অভিযোগ, পুলিশের পদক্ষেপ জানতে চাইল হাইকোর্ট

শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, “শহিদ তো কার্গিলের যোদ্ধারাও, শহিদ তো মহাত্মা গান্ধীজিও। রাজঘাটে যখন আমরা শহিদ স্মরণ করছি, সবাইকেই শ্রদ্ধা জানাই।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে একই সময়ে কলকাতায় বিড়লা তারামণ্ডলের সামনে আয়োজিত একুশের কর্মসূচি থেকে দলত্যাগীদের কড়া ভাষায় আক্রমণ করেন কুণাল ঘোষ। তাঁদের ‘গদ্দার’ বলে উল্লেখ করে হুঁশিয়ারিও দেন তিনি। সেই প্রসঙ্গে কাকলির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “কে কী বলছে, তার উত্তর দিতে যাব না। আমরা এখানে শহিদদের জন্য প্রার্থনা করছি। সকলের জন্যই আমাদের প্রার্থনা, ভালো থাকুন। উনিও ভালো থাকুন।”

১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর শহিদ দিবস পালন করা হয়। এ বছর তৃণমূলের বিভক্ত রাজনৈতিক পরিস্থিতিতে কলকাতা ও দিল্লিতে পৃথক কর্মসূচি ঘিরে রাজনৈতিক বার্তার দিকেও নজর রয়েছে।

Latest News

শেলটনের অবিশ্বাস্য জয়, ইউএস ওপেন থেকে বিদায় আলকারাজের

ওয়েব ডেস্ক: ইউএস ওপেনে (US Open 2026) সবথেকে বড় অঘটন হয়ে গেল। খেতাব জেতার এক নম্বর দাবিদার কার্লোস আলকারাজ...

More Articles Like This