‘আমার চেহারার ৫০ জন ৫০ জায়গায় থাকবে’, বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক মমতার

Must Read

কলকাতা: একুশে জুলাইয়ের (21 July) শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপির (BJP) বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচির ইঙ্গিত দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার চেহারার ৫০ জন ৫০ জায়গায় থাকবে। ধরতে পারবে না।’ তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে।

মঙ্গলবার ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলের আয়োজিত একুশে জুলাইয়ের সমাবেশে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভার শুরুতেই উপস্থিত কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানান তিনি। এরপর বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিযোগ করেন, সভা বানচালের উদ্দেশ্যে বিদ্যুতের তার কেটে দেওয়া হয়েছে। বিজেপিকে কটাক্ষ করে তিনি ‘তারকাটা পার্টি’ বলেও উল্লেখ করেন।

আরও পড়ুন: রাজঘাটে একুশের শ্রদ্ধার্ঘ্য, ‘কার্গিলের শহিদরাও শহিদ’ মন্তব্য কাকলি ঘোষ দস্তিদারের

মমতা জানান, আগামী দিনে তিনি জেলা জেলায় ঘুরবেন এবং রাস্তায় নেমে আন্দোলন গড়ে তুলবেন। তাঁর কথায়, “রাস্তাই রাস্তা দেখাবে। ভয় পাবেন না।” পাশাপাশি তিনি জানান, আইন মেনেই আন্দোলনের অনুমতি চাওয়া হবে এবং প্রয়োজন হলে নবান্ন ও রাইটার্স বিল্ডিং অভিযানের কর্মসূচিও নেওয়া হবে।

বক্তৃতায় বিদ্রোহী তৃণমূল গোষ্ঠীকেও নিশানা করেন মমতা। তিনি বলেন, কেউ দলীয় প্রতীক নিয়ে গেলেও মানুষের সমর্থন নিয়েই লড়াই হবে। একই সঙ্গে বাংলায় বিরোধী শক্তিকে একজোট করার বার্তা দিয়ে তিনি জানান, আগামী দিনে ইন্ডিয়া জোট একসঙ্গে পথ চলবে।

এদিন ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতিও সমর্থনের ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, সবাই একসঙ্গে রাস্তায় নামলে রাজনৈতিক পরিবর্তনের পথ আরও শক্তিশালী হবে। জেলা থেকে দিল্লি পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, “আজ থেকে পথচলা শুরু হল।”

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This