Forbidden

You don't have permission to access th1s resource.

সুস্থ হচ্ছেন নারিন! লখনউয়ের বিরুদ্ধে খেলবেন? - KolkataTV
28 C
Kolkata

সুস্থ হচ্ছেন নারিন! লখনউয়ের বিরুদ্ধে খেলবেন?

Must Read

ওয়েব ডেস্ক : চলতি আইপিএল মরশুমে এখনও একটিও ম্যাচ জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স, তার পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ হেরেছে নাইটরা। এর পর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কেকেআরের (KKR) ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। তার পরে মঙ্গলবার বৃষ্টির কারণে অনুশীলন ছাড়তে হয়েছে নাইটদের।

অন্যদিকে সুনীল নারিনের (Sunil Narine) অসুস্থতা ও বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) চোট নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। গত রবিবার ইডেনের ইন্ডোর বোলিং করেছিলেন বরুণ। পাঞ্জাব ম্যাচের আগে ওয়ার্ম আপ করেছিলেন নারিনও। তবে অসুস্থতা আর চোটের কারণে দুই তারকা পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ছিলেন না। তবে এর পরে ফের একবার চেনা ছন্দে বোলিং শুরু করলেন নারিন।

আরও খবর : নাইট অধিনায়ককে তুলোধনা শেহওয়াগের! রাহানেকে তোপ দেগে কী বললেন প্রাক্তনী? দেখুন

সূত্রের খবর, পেটে কিছু সমস্যা হয়েছিল নারিনের (Sunil Narine)। কিন্তু বর্তমানে তিনি এখন সুস্থ রয়েছেন। এদিকে বরুণের ক্ষেত্রে, ওয়ার্ম আপ শুরু করেছিলেন বরুণও। কিন্তু বোলিংয়ের আগে বৃষ্টি শুরু হয়েছিল। সেই কারণে বন্ধ হয়ে গিয়েছিল প্র্যাকটিস। ফলে আগামী ম্যাচে তিনি থাকবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে সোমবার দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। দলের সবার সঙ্গে তিনি আলাদাভাবে কথা বলেছেন বলেও খবর।

কিন্তু, এদিকে এক পয়েন্ট নিয়ে খাতা খুললেও, কটাক্ষের মুখে পড়তে হচ্ছে নাইটদেরকে। সম্প্রতি পাঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার সমাজমাধ্যমে লিখেছিলেন, ‘আমাদের পাঞ্জাবিদের হৃদয় বিশাল, তাই এক পয়েন্ট দিয়ে দিলাম।’ অন্যদিকে কলকাতা পরবর্তী ম্যাচ রয়েছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। তবে সেদিন কেমন পারফর্ম করেন অজিঙ্কে রাহানেরা? সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Latest News

যুবশক্তি ভাতা পেতে এই নথি কি বাধ্যতামূলক? ৩ হাজার টাকা পাওয়ার আগে জেনে নিন নিয়ম

ওয়েব ডেস্ক : বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘যুবশক্তি’ (Yubashakti) নামে নতুন ভাতা প্রকল্প চালু হতে চলেছে। বাজেটের...

More Articles Like This