সুজিত বসুর জামিন মামলা, পুজোর আগে শুনানি হবে না সুপ্রিম কোর্টে

Must Read

ওয়েব ডেস্ক : পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন খারিজ হয়েছিল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। দ্রুত শুনানির আবেদন জানালেও দুর্গাপুজোর আগে তাঁর মামলার শুনানি হচ্ছে না। শীর্ষ আদালতের পুজোর ছুটি শেষ হওয়ার পরই শুনানির সম্ভাবনা রয়েছে।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজিত বসুকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গ্রেফতারির বিরোধিতা করে জামিন চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন তিনি। কিন্তু গত ১৩ অক্টোবর তাঁর আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তদন্তের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রাক্তন মন্ত্রীকে জামিন দেওয়া সম্ভব নয় বলে জানায় আদালত।

আরও খবর :  বাড়িতে হামলার পর এবার ফোনে খুনের হুমকি বিকাশরঞ্জনকে! নিশানায় বর্ষীয়ান আইনজীবী

হাই কোর্টের সেই নির্দেশের পর এবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন সুজিত বসু। মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হলেও পুজোর আগে শুনানির সুযোগ মিলছে না।

Latest News

স্বামীকে খুন করে সাপের কামড়ে মৃত্যুর নাটক! স্ত্রী ও প্রেমিককে মৃত্যুদণ্ড আদালতের

ওয়েব ডেস্ক : স্বামীকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা। সেই অপরাধে স্ত্রী ও তাঁর প্রেমিককে মৃত্যুদণ্ড দিল উত্তরপ্রদেশের (Uttarpradesh)...

More Articles Like This