মহাসপ্তমীতে আর্থিক সংকট কাটানোর কামনা? জ্যোতিষমতে মানুন এই নিয়মগুলি

Must Read

ওয়েব ডেস্ক : আর্থিক সংকট কাটিয়ে জীবনে উন্নতি ও সংসারে সমৃদ্ধি চান সকলেই। দুর্গাপুজোর মহাসপ্তমীতে (Mahasaptami) মা দুর্গার আরাধনার পাশাপাশি কয়েকটি বিশেষ নিয়ম পালনের কথা বলা হয় জ্যোতিষশাস্ত্রে। প্রচলিত বিশ্বাস, এই রীতিগুলি মেনে চললে জীবনে ইতিবাচকতা ও মানসিক শান্তি আসে।

মহাসপ্তমীর (Mahasaptami) সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়িঘর পরিষ্কার করুন। স্নান সেরে পরিষ্কার পোশাক পরে মা দুর্গার পুজো দিন। এরপর কোনও দুর্গামণ্ডপে গিয়ে ভক্তিভরে দেবীকে প্রণাম করতে পারেন। পুজোয় ফুল, ফল ও সামর্থ্য অনুযায়ী অন্যান্য সামগ্রী নিবেদন করার রীতি রয়েছে।

আরও খবর :  কাটোয়ায় ‘হর ঘর দুর্গা’ কর্মসূচি, ঘরের মেয়েদের সম্মান ও সুরক্ষার বার্তা কৃষ্ণ ঘোষের

প্রচলিত আচার অনুযায়ী, দেবীর সামনে ধূপ ও প্রদীপ জ্বালানো, সন্ধ্যায় বাড়িতে আলো জ্বালিয়ে রাখতে হবে। নিয়মিত পুজো করতে হবে। কেউ কেউ পুজোয় লাল পাড় সাদা শাড়ি, সিঁদুর ও আলতা নিবেদন করেন। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী শিশু, প্রবীণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শও দেওয়া হয়। জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই আচারগুলি শুভকামনার প্রতীক। তাই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই নিয়মগুলি মানতে ভুলবেন না।

Latest News

স্বামীকে খুন করে সাপের কামড়ে মৃত্যুর নাটক! স্ত্রী ও প্রেমিককে মৃত্যুদণ্ড আদালতের

ওয়েব ডেস্ক : স্বামীকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা। সেই অপরাধে স্ত্রী ও তাঁর প্রেমিককে মৃত্যুদণ্ড দিল উত্তরপ্রদেশের (Uttarpradesh)...

More Articles Like This