13 C
New York

ফাইনালের আগে টিম ইন্ডিয়াকে সমর্থম মেসি’র!

Must Read

ওয়েব ডেস্ক : রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) হতে চলেছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড (India vs Newzeland)। সেই ম্যাচের আগে ভারতকে (India) সমর্থন করলেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি (Lionel Messi)! অ্যাডিডাসের তরফে মেসির একটি ছবি পোস্ট করা হয়েছে সমাজমাধ্যমে। সেই ছবিতে মেসিকে ভারতের জার্সি পড়ে দেখা গিয়েছে। ছবির উপরেই লেখা রয়েছে, “বিহাইনড দ্য ইলেভেন”।

মূলত, রবিবারের মহারণের আগে অ্যাডিডাস ইন্ডিয়ার (Adidas India) সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মেসির ভারতীয় জার্সি পরা ছবি পোস্ট করা হয়। ছবিটি প্রকাশ্যে আসতেই দ্রুত ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। ক্রিকেট ও ফুটবল, দুই খেলাধুলার অনুরাগীদের মধ্যেই বিষয়টি ব্যাপক সাড়া ফেলে। অনেকেই এটিকে এক অনন্য মুহূর্ত বলে মন্তব্য করেছেন, যেখানে বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা ভারতের ক্রিকেট দলের প্রতি সমর্থন জানাচ্ছেন। ফলে ভারতীয় সমর্থকদের মধ্যেও এই ছবি ঘিরে উৎসাহ বেড়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by adidas India (@adidasindia)

আরও খবর : ফাইনালে কি বাদ পড়বেন অভিষেক? গৌতম গম্ভীরকে স্পষ্ট বার্তা প্রাক্তনীর

এই ঘটনায় অনেকেরই মনে পড়ে যায় মেসির ২০২৫ সালের ভারত (India) সফরের কথা। সেই সময় ‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে তিনি ভারতের একাধিক শহর সফর করেছিলেন। বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠান, ক্রীড়া ইভেন্ট এবং ভক্তদের সঙ্গে সাক্ষাতে অংশ নিয়েছিলেন তিনি।

সেই সফরের শেষ পর্বে নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ মেসিকে (Lionel Messi) ভারতীয় ক্রিকেট দলের জার্সি ও একটি ব্যাট উপহার দিয়েছিলেন। সেই অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি অলিম্পিক ও প্যারালিম্পিক পদকজয়ী খেলোয়াড়দের সঙ্গেও দেখা করেন মেসি। কিন্তু, টি২০ বিশ্বকাপ ফাইনালের আগে সোশ্যাল মিডিয়ার আলো-কাড়া মেসির এই ছবি সমর্থকদের উৎসাহ বাড়িয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

গ্রহের অবস্থান অনুযায়ী তিন রাশির আর্থিক উন্নতির যোগ প্রবল

ওয়েবডেস্ক-   জ্যোতিষশাস্ত্রের (Astrology)  বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী, বেশ কিছু রাশির জাতক-জাতিকার জীবনে ধীরে ধীরে আর্থিক উন্নতির (Financial Progress)  যোগ...

More Articles Like This