Forbidden

You don't have permission to access th1s resource.

RCB-কে কিনছে KKR? মার্চেই মালিকানা বদল হচ্ছে কেহলির দলের? - KolkataTV
33.6 C
Kolkata

RCB-কে কিনছে KKR? মার্চেই মালিকানা বদল হচ্ছে কেহলির দলের?

Must Read

ওয়েব ডেস্ক : আর মাত্র ১০ দিন। তার পরেই ২৮ মার্চ ভারতে বসবে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল (IPL 2026)। যা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে তুঙ্গে রয়েছে উন্মাদনা। প্রথম ম্যাচ হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেখানে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। কিন্তু এর মাঝেই সামনে এল বড় খবর। মালিকানা বদল হচ্ছে আরসিবি’র!

বর্তমানে এই ফ্রাঞ্চাইজিটি’র ডিয়াজিও সংস্থা অধানে রয়েছে। তবে সূত্রের খবর, মার্চের শেষে নতুন মালিক পেতে পারে বিরাট কোহলির (Virat Kohli) দল। কিছু দিন আগেই জানা গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সহ-মালিক আব্রাম গ্লেজার আরসিবিকে কিনতে পারে। পাশাপাশি ভারতীয় শিল্পপতি আদর পুনাওয়ালাসহ একাধিক বিনিয়োগকারী আগ্রহ দেখান।

আরও খবর : বিশ্বকাপ এবার ইউটিউবেও, নতুন চুক্তি ফিফার

বার্তমানে আরসিবি’র (RCB) বাজার মূল্য ১৬,৫০০ থেকে ১৭,০০০ কোটি টাকা। সূত্রের খবর, সুইডিশ প্রাইভেট ইকুইটি ফার্ম ইকিউটি নাকি আরসিবিকে কেনার জন্য রয়েছে লড়াইয়ে। অন্যদিকে রঞ্জন পাইয়ের নেতৃত্বাধীন মার্কিন ইকুইটি ফার্ম কোলবার্গ ক্রাভিস রবার্টস অ্যান্ড কোং ( যা পরিচিত কেকেআর নামেও) এবং সিঙ্গাপুরের গ্লোবাল ইনভেস্টমেন্ট কোম্পানি টেমাসেকও রয়েছে এই দল কেনার দৌড়ে। তবে জানা যাচ্ছে আর্থিক সীমাবদ্ধতার কারণে গ্লেজারের ল্যান্সার ক্যাপিটাল ও পুনাওয়ালার সেরাম ইনস্টিটিউট এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে।

এদিকে আরও এক বড় আপডেট সামনে আসছে। রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals) বিক্রির পথে। দলের বর্তমান মালিকানা রয়েছে ইমার্জিং মিডিয়ার হাতে। যার নেতৃত্বে রয়েছেন মনোজ বাদালে। সূত্রের খবর, তারা সম্পূর্ণ মালিকানা বা অংশীদারিত্ব বিক্রি শুরু করে দিয়েছে। যার সম্ভাব্য মূল্য হতে পারে প্রায় ১.১ বিলিয়ন মার্কিন ডলার। সম্ভাব্য ক্রেতাদের তালিকায় রয়েছে আদিত্য বিড়লা গ্রুপ (মার্কিন বিনিয়োগকারী ডেভিড ব্লিটজারের সঙ্গে যৌথভাবে) এবং টাইমস গ্রুপ, যাদের ইতিমধ্যেই দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিট ফ্র্যাঞ্চাইজির মালিকানা রয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

আদালতের নির্দেশের পরই গ্রেফতার অভিষেক পোড়েল

ওয়েব ডেস্ক : আদালতের নির্দেশের পরই গ্রেফতার করা হল বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েলকে (Abhishek Porel)। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের...

More Articles Like This