Forbidden

You don't have permission to access th1s resource.

বিবেচনাধীনদের প্রথম তালিকা প্রকাশ হতে চলেছে শুক্রবার? - KolkataTV
33.6 C
Kolkata

বিবেচনাধীনদের প্রথম তালিকা প্রকাশ হতে চলেছে শুক্রবার?

Must Read

ওয়েব ডেস্ক : ২৮ ফেব্রুয়ারি। সেদিন এসআইআর (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তাতে দেখা গিয়েছিল ৬০ লক্ষের বেশি মানুষের নাম রয়েছে ‘বিচারাধীন’ (Under adjudication)-এর তালিকায়। সূত্রের খবর, শুক্রবার অতিরিক্ত ভোটার তালিকা (Additional voter list) প্রকাশ করা হতে পারে। তার আগে রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশকে বৈঠকে ডাকলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সেই বৈঠক হওয়ার কথা শুক্রবার সকাল ১০টায়। সূত্রের খবর, বর্তমানে রাজ্যের কোথাও আইনশৃঙ্খলাজনিত কোনও সমস্যা রয়েছে কি না, তা জিজ্ঞাসা করতে পারেন প্রধান বিচারপতি।

২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (Election Commission) যে তালিকা প্রকাশ করেছিল। সেখানে মোট ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনকে ‘যোগ্য’ ভোটার হিসেবে চিহ্নিত করা হয়। পাশাপাশি প্রায় ৬০ লক্ষেরও বেশি নাম ‘বিবেচনাধীন’ হিসেবে রাখা হয়েছিল। কমিশনের সূত্রে খবর, এর মধ্যে প্রায় ২৩ লক্ষ ৩০ হাজার নামের নিষ্পত্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই কাজ দ্রুত শেষ করতে হাই কোর্টের তত্ত্বাবধানে ৭০০-রও বেশি বিচারবিভাগীয় আধিকারিক এই কাজ করছেন।

আরও খবর : কেন্দ্রীয় বাহিনীকে কেন ব্যবহার করা হয়নি? গিরিশ পার্ক কাণ্ডে DEO-র কাছে জবাব তলব কমিশনের

অন্যদিকে, আগামী ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হবে ২৯৪টি আসনে, আর ফল ঘোষণা নির্ধারিত ৪ মে। পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়া নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সব নামের নিষ্পত্তি না হলে, বিবেচনাধীন ভোটাররা (Under adjudication voters) ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকে গিয়েছে। তবে যাঁদের নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের জন্য আইনি পথ খোলা থাকছে। তাঁরা বিশেষ ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন।

উল্লেখ্য, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে বদল আনা হয়েছে। নির্বাচন কমিশনের দাবি, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতেই এই পদক্ষেপ। অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ ঘিরে যাতে কোনও উত্তেজনা না তৈরি হয়, সে দিকেই এখন নজর আদালতের।

দেখুন অন্য খবর :

Latest News

কঙ্গোয় ভয়াবহ ইবোলা, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল! দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ

ওয়েব ডেস্ক : কঙ্গোয় (Congo) ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৪,৩৮১ জনের শরীরে সংক্রমণ...

More Articles Like This