28.7 C
Kolkata

বিশ্বকাপ জিতেই নিজেকে গাড়ি উপহার করলেন হার্দিক!

Must Read

ওয়েব ডেস্ক : সম্প্রতি টি২০ বিশ্বকাপ জিতেছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। এর পরেই নিজের প্রেমিকাকে নিয়ে মুম্বইয়ে ফিরেছেন তিনি। সম্প্রতি গিয়েছিলেন সমুদ্র সইকতে। তবে বিশ্বজয় করে নিজেকে গাড়ি (Car) উপহার করলেন হার্দিক।

ভারতের তারকা অলরাউন্ডার (Indian All Rounder) কিনেছেন ‘ফেরারি ১২ সিলিন্ড্রি’। এই মডেলটিকে লাক্সারি স্পোর্টস কার বলা যায়। আর বলা যেতে পারে, গাড়ির প্রতি ভারতীয় অলরাউন্ডারের প্রেম নতুন কিছু নয়। কারণ তাঁর গ্যারেজে ইতিমধ্যে রয়েছে রোলস-রয়েস ফ্যান্টম, অডি এ৬, রেঞ্জ রোভার ভোগ, ল্যাম্বোরগিনি উরুস এসই এবং মার্সিডিজ-বেঞ্জের মতো বেশ কিছু বিলাশবহুল গাড়ি। জানা যাচ্ছে, এবার নতুন এক ফেরারি গাড়ি কিনেছেন তিনি। সম্প্রতি সেই গাড়িকে চালাতে দেখা গিয়েছে ভারতীয় অলরাউন্ডারকে। পাশে বসেছিলেন প্রেমিকা মাহিকা।

আরও খবর : ক্যাপ্টেন্সি থেকে সরছেন রাহানে? সামনে এল নয়া তথ্য

তবে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, গাড়িটির দাম কত? জানা যাচ্ছে, এই গাড়ির দাম হল ভারতীয় মুদ্রায় প্রায় ১২ কোটি টাকা। যা পাকিস্তান সুপার লিগের (PSL) পুরস্কার মূল্যের থেকে ৩ গুন বেশি। গত বছর পিএসএল-এ ৪.২ কোটি টাকা পুরস্কার পেয়েছিল লাহোর কালান্দার্স। তার থেকে হার্দিকের গাড়ির দাম অনেক গুণ বেশি। জানা যাচ্ছে, এই গাড়ির সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ৩৪০ কিলোমিটার।

অন্যদিকে, টি২০ বিশ্বকাপে (T20 World Cup) মোট ২১৭ রান করেন হার্দিক। নেন ৯ উইকেটও। ফলে ভারতের জেতার পিছনে তাঁর অনেক বড় অবদান রয়েছে ব্যাট ও বলে। এদিকে বিশ্বকাপের মাঝেই প্রাক্তন স্ত্রী নাতাশা স্টানকোভিচ ও ছেলে অগস্ত্যকে প্রায় ৪ কোটি টাকার বিলাশবহুল গাড়ি কিনে দিয়েছিলেন তিনি। তবে এবার নিজের জন্য কিনে ফেললেন বিলাশবহুল গাড়ি।

দেখুন অন্য খবর :

Latest News

সই জালিয়াতি মামলায় সাড়ে ৮ ঘণ্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরলেন অভিষেক

ওয়েব ডেস্ক : বিধানসভার সই জালিয়াতি মামলায় (Signature forgery case) সাড়ে ৮ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

More Articles Like This