Forbidden

You don't have permission to access th1s resource.

বোর্ডের নির্দেশেই অধিনায়কত্ব ছেড়েছিলেন ধোনি! দাবি প্রাক্তন নির্বাচকের - KolkataTV
30 C
Kolkata

বোর্ডের নির্দেশেই অধিনায়কত্ব ছেড়েছিলেন ধোনি! দাবি প্রাক্তন নির্বাচকের

Must Read

ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটে (Indian Cricket) অধিনায়কত্বে পরিবর্তন হতে থাকে। যা নিয়ে নানান সমালোচনাও হয়। ২০২৫ সালে রোহিত শর্মার কাছ থেকে দায়িত্ব নিয়ে যখন তা শুভমন গিলের কাছে দেওয়া হয়েছিল, তা নিয়েও বিস্তর আলোচনা হয়েছিল। কিন্তু এর মাঝে ভারতীয় ক্রিকেটে ২০১৭ সালে অধিনায়কত্ব বদলের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। জানা গিয়েছে, মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নিজে থেকে নয়, বরং ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর নির্বাচক কমিটির অনুরোধেই নেতৃত্ব ছাড়েন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন নির্বাচক যতীন পরাঞ্জপ (Jatin Paranjpe) এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ও তৎকালীন প্রদান নির্বাচক এমএস প্রসাদ ধোনিকে (MS Dhoni) অধিনায়কত্ব পরিবর্তনের কথা জানিয়েছিলেন। তারাঁ মনে করেছিলেন নতুন প্রজন্মের হাতে অধিনায়ক্তব তুলে দেওয়া সময় এসে গিয়েছিল। আর সে কথায় ‘মাহি’কে জানিয়েছিলেন নির্বাচকরা।

আরও খবর : টি২০ বিশ্বকাপ চলাকালীন হৃদরোগে আক্রান্ত আফগান শিবিরের সদস্য!

পরাঞ্জপ-এর দাবি, বিষয়টি অত্যন্ত সম্মানের সঙ্গে ধোনিকে জানানো হয়েছিল। আর এতে ধোনি (MS Dhoni) কোনও রকমের আপত্তি না জানিয়ে সিদ্ধান্ত মেনে নেন। এমনকি লিখিতভাবে পদত্যাগের ইমেল পাঠাতেও সম্মত হন। এরপরই ২০১৭ সালে তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক হন বিরাট কোহলি (Virat Kohli)।

পরাঞ্জপ আরও জানান, ধোনি তখনই আশ্বাস দিয়েছিলেন, তিনি কোহলিকে সম্পূর্ণ সমর্থন করবেন। নিজের অভিজ্ঞতা ভাগ করে দলের উন্নতিতে সাহায্য করবেন। উল্লেখ্য, ৩৫ বছর বয়সে নেতৃত্ব ছাড়ার আগে ধোনির অধিনায়কত্বেই ভারত জিতেছিল ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ, ২০১১ সালের বিশ্বকাপ ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। যা তাঁকে দেশের অন্যতম সফল অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

দেখুন অন্য খবর :

Latest News

যুবশক্তি ভাতা পেতে এই নথি কি বাধ্যতামূলক? ৩ হাজার টাকা পাওয়ার আগে জেনে নিন নিয়ম

ওয়েব ডেস্ক : বেকার যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘যুবশক্তি’ (Yubashakti) নামে নতুন ভাতা প্রকল্প চালু হতে চলেছে। বাজেটের...

More Articles Like This