29 C
Kolkata

বেপরোয়া গতিতে বিপত্তি, ইকোপার্কের কাছে দুর্ঘটনার শিকার গাড়ি

Must Read

কলকাতা: মদ্যপ অবস্থায় ড্রাইভিং (Drink and Drive)! বেপরোয়া গতিতে উলটে গেল চারচাকার গাড়ি (Accident)। ঘটনায় জখম ৪। জানা গিয়েছে, জখমদের মধ্যে রয়েছে ১ যুবক ও ২ তরুণী। স্থানীয়রা তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

পুলিশ সূত্রে খবর, ওই গাড়িটি আসছিল চিনার পার্কের দিক থেকে বিশ্ববাংলা গেটের কাছে। তাতে ছিলেন ওই যুবক ও দুই তরুণী। ইকো পার্কের কাছে নামজাদা পাঁচতারা হোটেলের সামনে চার চাকা গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায়। তার আগে একটি অ্যাপ ক্যাবেও ধাক্কা দেয় ওই বেপরোইয়া গাড়ি। সকলেই কমবেশি জখম হন।

আরও পড়ুন: ‘যুব সাথী’ নিয়ে বিশেষ আলোচনা! জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্যের মুখ্যসচিব

খবর পেয়ে ইকো পার্ক ঘটনাস্থলে পৌঁছোয় ইকোপার্ক থানার পুলিশ। তবে তার আগে গাড়ি উদ্ধারের কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, গাড়িতে থাকা সকলেই নাকি মদ্যপ ছিলেন। এমনকী মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার। আর সে কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। উলটে যায় গাড়িটি। দুর্ঘটনাগ্রস্ত গাড়়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছেন তদন্তকারীরা।

Latest News

প্রয়াত ‘শার্লক হোমস’ খ্যাত অভিনেতা ডেভিড বার্ক

ওয়েব ডেস্ক: বিদায় ‘ডক্টর ওয়াটসন’, ৯২ বছর বয়সে প্রয়াত ‘শার্লক হোমস’ (The Adventures Of Sherlock Holmes) খ্যাত অভিনেতা ডেভিড...

More Articles Like This