12.2 C
New York

ভ্যালেন্টাইন উইকএন্ডেও ধাক্কা! ২য় দিনে ম্লান শাহিদের ‘ও রোমিও’

Must Read

ওয়েব ডেস্ক: প্রেম দিবসের (Valentine’s Day 2026) দিন মুক্তি পেয়েছে শাহিদ কাপুর (Sahid Kapoor) ও তৃপ্তি দিমরি (Tripi Dimri) অভিনীত ‘ও রোমিও’ (O Romeo)। নির্মাতাদের প্রত্যাশা ছিল, ১৪ ফেব্রুয়ারির (14 February) ভালোবাসা দিবসে ছবির আয় বড়সড় লাফ দেখবেন তারা।  কিন্তু বাস্তবে তা  আদৌ নয়!

স্যাকনিল্কের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি মুক্তির দিনে ‘ও রোমিও’ প্রায় ৮.৫ কোটি টাকার ওপেনিং করে। দ্বিতীয় দিন, অর্থাৎ শনিবার ছবিটি আয় করেছে আনুমানিক ১০.২ কোটি টাকা। ভ্যালেন্টাইন ডে-র প্রথম দিনের তুলনায় প্রায় ১.৫ কোটি টাকা বেশি আয় হলেও, তা বক্স অফিসে ‘নজরকাড়া’ বলা যাচ্ছে না বলেই মত ট্রেড বিশ্লেষকদের একাংশের।

আরও পড়ুন: প্রেম দিবসে সাত পাকে বাঁধা পড়লেন রণজয়-শ্যামৌপ্তি

অন্যদিকে, একই দিনে অন্য ছবিগুলির আয়, ‘বর্ডার ২’ সংগ্রহ করেছে আনুমানিক ১.৯০ লক্ষ টাকা। ‘মরদানি ৩’ তুলেছে প্রায় ৪৩.১৫ লক্ষ টাকা।

প্রথম সপ্তাহে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ও সানি দেওলের ‘বর্ডার ২’ ভালো ব্যবসা করলেও, ‘ও রোমিও’-র প্রথম দুই দিনের আয় প্রত্যাশা ছুঁতে পারেনি। এখন নজর রবিবারের দিকে। উইকএন্ডে ছবিটি ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই দেখার। তবে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা চলছে ইন্ডাস্ট্রিতে।

বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবির বাজেট প্রায় ১৩০ কোটি টাকা। শাহিদ-ভরদ্বাজ জুটি এর আগে ‘হায়দার’, ‘কামিনে’ ও ‘রেঙ্গুন’-এ একসঙ্গে কাজ করেছেন। বাণিজ্যিক সাফল্য সীমিত হলেও, তাঁদের কাজ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে বরাবরই। ‘ও রোমিও’ নিয়েও দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া ইতিবাচক বলেই খবর। শাহিদ কাপুরের কেরিয়ারের দিক থেকেও এই ছবি গুরুত্বপূর্ণ। ‘কবির সিং’-এর পর তাঁর ছবিগুলি বক্স অফিসে বড় সাফল্য পায়নি। তাই ‘ও রোমিও’ তাঁর জন্য বড় পরীক্ষাই বলা যায়।

আগামী দিনে শাহিদকে দেখা যাবে ওয়েব সিরিজ ‘ফারজি’-র দ্বিতীয় সিজনে। এছাড়াও কৃতি শ্যানন ও রশ্মিকা মান্দান্নার সঙ্গে ‘ককটেল’ ছবিতে এবং একটি সম্ভাব্য সায়েন্স ফিকশন প্রজেক্টেও কাজের কথা শোনা যাচ্ছে। এখন প্রশ্ন একটাই, রবিবার কি ‘ও রোমিও’ দেখাবে বক্স অফিসে প্রেমের জাদু?

Latest News

ছবিগুলো কে তুলে দেয়’? মিমিকে প্রশ্ন অঙ্কুশের

কলকাতা: সুযোগ পেলেই ঘুরতে বেড়িয়ে পড়েন টলিপাড়ার ব্যস্ততম নায়িকা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। আর সেখান থেকে নিজের সুন্দর সুন্দর...

More Articles Like This